Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

সেশেলসে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:৫৩
শেয়ার করুন:
সেশেলসে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে অনুষ্ঠিত হয়েছে ‘নেচার ট্রেইল চ্যালেঞ্জ ২০২৬’। গতকাল শনিবার রাজধানী মাহে দ্বীপে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দেশের খ্যাতিমান দৌড়বিদরা অংশ নেন।

পুরুষ বিভাগে ২ ঘণ্টা ১১ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হন পাকিস্তানের ওয়াকার আহমেদ নাসের। তিনি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন। দক্ষিণ আফ্রিকার ড্যানিয়েল ক্লাসেন দুই মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় হন।

নারী বিভাগে দক্ষিণ আফ্রিকার এমিলি জেক ২ ঘণ্টা ৫১ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। রিইউনিয়ন দ্বীপের সিলভিন কুইস্ট ৩ ঘণ্টা সময় নিয়ে রানারআপ হন।

সেশেলস পর্যটন বিভাগের পৃষ্ঠপোষকতায় টানা তৃতীয়বারের মতো আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। আয়োজকদের মতে, বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ, কঠিন পথ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার কারণে এটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং ট্রেইল দৌড় হিসেবে পরিচিতি পেয়েছে।

২২ কিলোমিটার দীর্ঘ এই ট্রেইলে অংশগ্রহণকারীদের সমুদ্রসৈকত, গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি ও গ্রানাইট পাহাড়ি পথে কয়েক হাজার ফুট উঁচু-নিচু পথ অতিক্রম করতে হয়। বিষুবীয় অঞ্চলের তীব্র গরম ও রোদ এই দৌড়কে আরও কঠিন করে তোলে।

এবারের প্রতিযোগিতা শুরু হয় মাহে দ্বীপের পশ্চিমাঞ্চলের পোর্ট লনে অবস্থিত কনস্ট্যান্স এফেলিয়া রিসোর্ট থেকে। দৌড় শেষ হয় গ্র্যান্ড আনসে এলাকায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সেশেলসের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী আমান্ডা বানস্টাইন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের ট্রেইল রান আয়োজনের মাধ্যমে সেশেলস প্রকৃতি, সুস্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে একসূত্রে তুলে ধরছে। পাশাপাশি অংশগ্রহণমূলক বা ক্রীড়াভিত্তিক পর্যটনকে জনপ্রিয় করাও তাদের অন্যতম লক্ষ্য।

ভারত মহাসাগরের ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত সেশেলস সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণ করে। আয়োজকদের আশা, নেচার ট্রেইল চ্যালেঞ্জ দেশটির পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

নেচার ট্রেইল চ্যালেঞ্জসেশেলসপুরস্কার বিতরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক