প্লাম্বারদের নিয়ে স্বজন গ্রুপের ফুটবল উৎসব

সংগৃহীত ছবি
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘স্বজন CPVC প্লাম্বার ফুটবল ফেস্ট ২০২৬’। প্লাম্বার কমিউনিটিকে একত্রিত করা, তাদের উদ্যম ও দক্ষতাকে উৎসাহিত করা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
স্বজন গ্রুপের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে প্লাম্বারদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। আয়োজকরা মনে করেন, দেশের অবকাঠামো উন্নয়নে প্লাম্বারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের পেশাগত দক্ষতার পাশাপাশি সামাজিক ও পারস্পরিক বন্ধনও সমান গুরুত্বপূর্ণ।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন প্লাম্বারদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়ানোর পাশাপাশি কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি তাদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উৎকর্ষ অর্জনের আগ্রহ বৃদ্ধি করবে।
স্বজন গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবসায়িক অংশীদার, প্লাম্বার ও গ্রাহকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আসছে। ‘স্বজন CPVC প্লাম্বার ফুটবল ফেস্ট ২০২৬’ সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো এটিকে দেশের প্লাম্বার কমিউনিটির অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রীড়া আয়োজনে পরিণত করা।
তাদের প্রত্যাশা, এই আয়োজন প্লাম্বারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম করবে।




