Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

৭ লাখের বেশি কৃষকের ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করল কৃষি ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৭:১৮
৭ লাখের বেশি কৃষকের ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করল কৃষি ব্যাংক

সংগৃহীত ছবি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে অনূর্ধ্ব ১০ হাজার টাকা কৃষিঋণের আসল ও সুদ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। এ কর্মসূচির আওতায় দেশের ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মোট ৬০৪ কোটি ৮১ লাখ ৮ হাজার ৬৬৭ টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, সরকার ঘোষিত ঋণ মওকুফ কর্মসূচির আওতায় মওকুফ হওয়া মোট অর্থের প্রায় ৩৯ শতাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। দীর্ঘদিন ধরে অনাদায়ী ক্ষুদ্র অঙ্কের কৃষিঋণ, প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারে মন্দা এবং নানা আর্থিক সংকটের কারণে অনেক কৃষক নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে পারেননি। ফলে তারা নতুন করে ঋণ গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছিলেন।

এ পরিস্থিতি বিবেচনায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক সারাদেশে তথ্য যাচাই, হিসাব সমন্বয় এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে যোগ্য কৃষকদের ঋণ মওকুফের আওতায় আনে।

কৃষি ব্যাংক জানিয়েছে, দেশের মোট কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশ এককভাবে বিতরণ করে প্রতিষ্ঠানটি। ঋণ মওকুফের ফলে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণের দায় থেকে মুক্ত হয়ে আবারও নিয়মিত ব্যাংকিং সেবার আওতায় আসতে পারবেন। এতে তারা ভবিষ্যতে কৃষি উৎপাদনের জন্য নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

ব্যাংকের মতে, কৃষকদের ঋণের বোঝা কমে গেলে তারা নতুন উদ্যমে চাষাবাদে মনোনিবেশ করতে পারবেন। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক প্রভাব পড়বে।

কৃষির আধুনিকায়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সহজ শর্তে কৃষিঋণ বিতরণ, সময়োপযোগী আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং কৃষিবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। ঋণ মওকুফ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রধান কার্যালয়, বিভাগীয়, আঞ্চলিক ও শাখা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকটি জানিয়েছে, ভবিষ্যতেও সরকারের নীতিমালা অনুযায়ী কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে অবদান রেখে যাবে।

কৃষি ব্যাংককৃষিঋণ মওকুফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে