৪৮ রেফ্রিজারেটর মডেল
সনি-র্যাংগসের ‘ঈদ উৎসব সুপার সেভেন কার্নিভাল’ উদ্বোধন

সংগৃহীত ছবি
ঈদুল আজহা বা কোরবানির ঈদ সামনে রেখে ৪৮টি মডেলের রেফ্রিজারেটর নিয়ে জমজমাট ‘ঈদ উৎসব সুপার সেভেন কার্নিভাল’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সনি-র্যাংগস। রবিবার রাজধানীর বাংলামোটরের সোনারতরী টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব শোরুমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট হাই-টেক পার্কে অবস্থিত নিজস্ব কারখানায় উৎপাদিত র্যাংগস, ক্যালভিনেটর এবং দাইয়্যু ব্র্যান্ডের ১৭০ থেকে ৩৭৭ লিটার ধারণক্ষমতার ২৫টি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনা হয়েছে। নতুন মডেলগুলোতে মিরর, ফ্রস্টেড ও ম্যাট ফিনিশ ডিজাইন, বড় ফ্রিজার স্টোরেজ, মেডিসিন ও কসমেটিকস সংরক্ষণের বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, এসব ইউনিক ফিচার বাংলাদেশের তৈরি রেফ্রিজারেটরে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে। নতুন ২৫টি মডেলের পাশাপাশি পূর্বের ২৩টি মডেল মিলিয়ে মোট ৪৮টি ডিরেক্ট কুল, নো ফ্রস্ট ও সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর নিয়ে এবারের ঈদ আয়োজন সাজানো হয়েছে।
ক্যাম্পেইনে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৭ ধরনের আকর্ষণীয় অফার। এর মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ সুবিধা, সাপ্তাহিক র্যাফেল ড্র-তে ফ্রিজ জয়ের সুযোগ, লাইফটাইম মেম্বারশিপ ডিসকাউন্ট কার্ড, ৫০০ টাকার ক্যাশ ভাউচার, ফ্রি গিফট ও ইনস্টলেশন এবং ফ্রি হোম ডেলিভারি।
কার্নিভাল উদ্বোধন করেন সনি-র্যাংগসের ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন থেকেই দেশজুড়ে সনি-র্যাংগসের শোরুমগুলোতে ক্রেতাদের ব্যাপক সাড়া দেখা গেছে। আগামী ৩১ মে পর্যন্ত দেশব্যাপী সব শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে এই ক্যাম্পেইনের অফার চলবে।
উল্লেখ্য, প্রায় চার দশক ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বিশ্বখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশে বিপণন করে আসছে।

