Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আন্তর্জাতিক ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ২০:১২
আন্তর্জাতিক ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

সংগৃহীত ছবি

দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টায় বড় রকমের সাফল্য দেখিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। সম্প্রতি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরা ইউনিভার্সিটি এশিয়া ও আফ্রিকার শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তার ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে ২২–২৫ জুন অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এ এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র‌্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী সম্মেলনে তারা বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, কৌশলগত সম্পর্ক তৈরি এবং একাডেমিক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করেন।

এই বিশাল উদ্যোগের বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে পূর্ব জাভার অন্যতম সেরা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি ইউনিভার্সিতাস ব্রাবিজায়া এবং ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত দেশটির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জাকার্তা। এ ছাড়াও রয়েছে প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে যুক্ত হয়েছে ফলিত বিজ্ঞান ও মহাকাশ গবেষণার জন্য খ্যাত ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ আহমদ দাহলান, ডিজিটাল উদ্ভাবনে এগিয়ে থাকা ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ সুরাবায়া, এবং ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ রিয়াউ।

তালিকায় আরো রয়েছে ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাকাসার, ইউনিভার্সিতাস ইসলাম আহমদ দাহলান , এবং দক্ষিণ সুমাত্রার অন্যতম সেরা বেসরকারি বিদ্যাপীঠ ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালেমবাং।

পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও বিশেষায়িত গবেষণার জন্য ইউনিভার্সিতাস নেগেরি পাদাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পোনোরোগো, ইউনিভার্সিতাস পেনডিডিকান ইন্দোনেশিয়া মুহাম্মাদিয়াহ সোরং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ বুটন, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাগেলাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালাংকারায়া, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জেম্বার এবং কারিগরি ও ব্যবসায়িক শিক্ষার জন্য সুপরিচিত ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ তাঙ্গেরাঙ্গ।

ইন্দোনেশিয়ার ১৫টির বাইরে রয়েছে ফিলিপাইনের ৬টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ইউনিভার্সিটি অব দ্য ভিসায়াস, ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিলিপাইনস, ক্যাভিট স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন লেইটে স্টেট ইউনিভার্সিটি এবং ইলোকোস সুর পলিটেকনিক স্টেট কলেজ।

এই বৈশ্বিক অংশীদারিত্বকে আরও বৈচিত্র্যময় করতে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ডারবান ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে চুক্তি সই করেছে উত্তরা ইউনিভার্সিটি। নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির জন্য বিশ্বজুড়ে এই বিশ্ববিদ্যালয়টির দারুণ সুনাম রয়েছে। এই চুক্তির ফলে দুই মহাদেশের শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

নতুন স্বাক্ষরিত এসব সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, সহ-লিখিত গবেষণা প্রকাশনা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম, দ্বৈত ডিগ্রী অর্জনের উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালা যৌথভাবে আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতার ভিত্তিতে অংশীদার হওয়া এই বিশ্ববিদ্যালয়গুলো ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের, যেটা কিনা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পৃক্ততা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা আর কেবল একটি বিকল্প নয়, বরং সময়ের অপরিহার্য প্রয়োজন। এসব অংশীদারিত্ব শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক জ্ঞানচর্চা ও টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও শক্তিশালী করবে।
তারা আরো জানিয়েছেন, প্রায় দুই দশকের বেশি সময় ধরে দেশের বেসরকারি উচ্চ শিক্ষা খাতে অবদান রাখা উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিয়ত আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন এসব অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয়ের সেই দীর্ঘমেয়াদি লক্ষ্যকে আরও এগিয়ে নেবে, যেখানে বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উত্তরা ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। গত ২৩ বছর ধরে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব ও পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত করে আসছে।

উত্তরা ইউনিভার্সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে