Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

দেশের বাজারে হিটাচির নতুন সিরিজের রেফ্রিজারেটর উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২০
শেয়ার করুন:
দেশের বাজারে হিটাচির নতুন সিরিজের রেফ্রিজারেটর উন্মোচন

সংগৃহীত ছবি

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ সিরিজের রেফ্রিজারেটর উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড হিটাচি।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন এই পণ্যগুলোর উন্মোচন করা হয়। বাংলাদেশে হিটাচির অংশীদার ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে এই অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলসের (সিঙ্গাপুর) রপ্তানি বিক্রয় পরিচালক তরুণ জৈন উল্লেখ করেন, বাংলাদেশ তাদের অন্যতম অগ্রাধিকারমূলক বাজার। জাপানি প্রকৌশলগত উৎকর্ষতা ও আপসহীন মানের প্রতিশ্রুতি থেকে তৈরি এই রেফ্রিজারেটরগুলো বাংলাদেশি পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও উন্নত করবে। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে এসব উদ্ভাবন পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম মন্তব্য করেন, নির্ভরযোগ্যতা ও প্রিমিয়াম নকশার মাধ্যমে হিটাচি সবসময়ই নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে। নতুন এই রেফ্রিজারেটর সিরিজ যুক্ত হওয়ায় দেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের গৃহস্থালি পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হলো। ট্রান্সকম ডিজিটালের বিস্তৃত রিটেইল ও ডিলার নেটওয়ার্ক এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ক্রেতাদের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক শতাব্দীরও বেশি সময়ের জাপানি কারিগরি দক্ষতার ওপর ভিত্তি করে তৈরি নতুন এই রেফ্রিজারেটরগুলোয় উন্নত কুলিং প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যকারিতা এবং প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশের আধুনিক নকশার সমন্বয় ঘটানো হয়েছে। দীর্ঘ সময় খাবারের সতেজতা ও পুষ্টিগুণ অটুট রাখতে এতে ডুয়াল ফ্যান কুলিং ও ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়া প্রতিরোধ করে।

এ ছাড়া রেফ্রিজারেটরগুলোয় রয়েছে ‘সিলেক্টেবল জোন’ নামের বিশেষ কম্পার্টমেন্ট। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সফট ফ্রিজ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ রেফ্রিজারেটর মোডে খাবার সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি ইনভার্টার প্রযুক্তির ইন্টেলিজেন্ট কম্প্রেসর শব্দ কমানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে হিটাচির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলসের (সিঙ্গাপুর) ব্যবস্থাপনা পরিচালক ফুজিমোরি ফুমিয়াসু এবং রপ্তানি বিক্রয় প্রধান এলভিন থাম। ট্রান্সকম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যোগ দেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রধান আর্থিক কর্মকর্তা শিব পদ দেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্রান্সকম ইলেকট্রনিক্সের একটি প্রধান ব্যবসায়িক ইউনিট হিসেবে ট্রান্সকম ডিজিটাল সারা দেশে ৬৫টি নিজস্ব আউটলেট এবং ১৫০টি ডিলার পয়েন্টের মাধ্যমে হিটাচির পণ্য বিক্রি ও অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা পরিচালনা করছে।

হিটাচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’