দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ সিরিজের রেফ্রিজারেটর উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড হিটাচি।আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন এই পণ্যগুলোর উন্মোচন করা হয়। বাংলাদেশে হিটাচির অংশীদার ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে এই অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলসের (সিঙ্গাপুর) রপ্তানি বিক্রয় পরিচালক তরুণ জৈন উল্লেখ করেন, বাংলাদেশ তাদের অন্যতম অগ্রাধিকারমূলক বাজার। জ...