Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০০:০৩
উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের উদযাপনের কেন্দ্রে রেখে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নারী দিবসের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস, ক্লথস ‘আর’ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্য চিন ঠে ডলি, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শুটিং স্পোর্টসের বিচারক প্রফেসর সায়মা ফিরোজ এবং আইচি হেলথকেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উলফাত জাহান মুন।

প্রধান অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেছেন, ‘নারীদের বিরুদ্ধে মোরাল পুলিশিং বন্ধ করতে হবে। একজন নারীর স্বাধীনতা, পছন্দ-অপছন্দ এবং তার মর্যাদা সমাজের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। সত্যিকারের উন্নতি আসলে তখনই সম্ভব হবে, যখন নারীদের সমান নাগরিক হিসেবে সম্মান দিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ইউনিভার্সিটির উপদেষ্টা ড. পারভীন আক্তার জেমি, এবং স্কুল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টসের ডিন সৈয়দা আফরোজা জেরিন। তার বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা নারীদের নিজেদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করার আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘প্রত্যেক নারীর ভেতরে একটি দীপ্তি লুকিয়ে থাকে। সেই দীপ্তিই সাহস, প্রতিভা এবং ইতিবাচক পরিবর্তন আনার শক্তির প্রতীক। নারীদের উচিত সেই শক্তিকে লালন করা এবং তা কাজে লাগিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করা ও সমাজে অবদান রাখা।’

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমতা ও সম্মান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার সমবেত আবৃত্তি পরিবেশন করেন বাংলা বিভাগের প্রভাষক শোভন চক্রবর্তী, মো. আবদুল হাকিম, মো. অমিত হাসান সোহাগ এবং সাইফুল্লাহ মনসুর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘নারীর জন্য নিরাপদ দেশ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান ও বিশেষ অতিথিদের পাশাপাশি অংশগ্রহণ করেন, উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ড. ইশরাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. মো. তারেক আজিজ।

আলোচনায় বক্তারা, নারীদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উপায় নিয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য সম্মানিত অতিথিদের হাতে স্মারক সম্মাননা প্রদান করেন। পরে অনুষ্ঠানের সঞ্চালকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

উত্তরা ইউনিভার্সিটিআন্তর্জাতিক নারী দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে