Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ক্রিয়েটিভ ইকোনমি গড়তে কাজ করছে কপিশপ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২২:৩২
ক্রিয়েটিভ ইকোনমি গড়তে কাজ করছে কপিশপ

কপিশপের সিগনেচার মেন্টরিং সেশন ‘কপিকলরব’-এর ১৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়া’ শীর্ষক এ আয়োজনে মূল বক্তা ছিলেন অ্যানোনিমিয়ার চিফ ক্রিয়েটিভ অফিসার আসিফ আকবর খান। অনুষ্ঠানে দেশের সৃজনশীল খাতের পেশাজীবীরা অংশ নিয়ে ব্র্যান্ড, সৃজনশীলতা ও যোগাযোগ কৌশল নিয়ে মতবিনিময় করেন।

প্রায় তিন ঘণ্টার সেশনে আসিফ আকবর খান তাঁর ‘ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়া’ তত্ত্ব তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, একটি শক্তিশালী ব্র্যান্ড শুধু প্রচারণার ওপর নির্ভর করে না। বরং এমন ধারণার ভিত্তিতে গড়ে ওঠে, যা সময়ের সঙ্গে নতুন যোগাযোগ, নতুন অভিজ্ঞতা এবং নতুন মূল্য সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে ফাউন্ডার, ক্রিয়েটিভ ডিরেক্টর, করপোরেট প্রতিনিধি, ক্লায়েন্ট, তরুণ শিক্ষানবিশ, সাংবাদিক, প্রশিক্ষকসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন। পুরো সেশনজুড়ে সমসাময়িক ক্রিয়েটিভ প্রসেস, ব্র্যান্ড বিল্ডিং কৌশল এবং আইডিয়ার শক্তি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

মূল সেশনের আগে ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশ (বিএফবি)-এর প্রতিষ্ঠাতা ফারহাদ হক অংশগ্রহণকারীদের নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রেইন এক্সারসাইজ পরিচালনা করেন। কপিশপ ও ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশের যৌথ এ উদ্যোগ সৃজনশীল চিন্তাশক্তি ও মানসিক সক্ষমতা বিকাশে ব্রেইন এক্সারসাইজের কার্যকারিতা সম্পর্কে অংশগ্রহণকারীদের নতুন অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিকলরবের প্রথম পর্বের প্রথম মেন্টর এবং সান কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মিডিয়াকমের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ, ব্র্যাক ব্যাংকের চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অনুষদ সদস্য সানিয়া মাহমুদ। তাঁদের অংশগ্রহণ আলোচনাকে আরও সমৃদ্ধ করে।

কপিশপের কিউরেটর এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের (ডিএডএস) প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান পাভেল উল্লেখ করেছেন, সৃজনশীল দক্ষতাকে সময়ের সঙ্গে নিয়মিত শাণিত করা ছাড়া এই শিল্পে টিকে থাকা সম্ভব নয়। তার ভাষ্য, কপিশপের ধারাবাহিক মেন্টরিং সেশন এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের গুরু-শিষ্যভিত্তিক দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভবিষ্যৎ উপযোগী ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে কাজ চলছে। আগামী দিনে এ উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

কপিকলরব কপিশপের একটি নিয়মিত মেন্টরিং উদ্যোগ। এখানে বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, গল্প বলা এবং সৃজনশীল যোগাযোগ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় পেশাজীবীরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেন। অন্যদিকে, ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুল শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    ১২ জুলাই ২০২৬, ০৪:৩২

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৩

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৯:১৫

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    ১২ জুলাই ২০২৬, ০৮:১০

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪

    advertiseadvertise