রিস্ক বেইজড সুপারভিশন বিষয়ে সাউথইস্ট ব্যাংকের কর্মসূচি

ব্যাংক খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ‘রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ নির্বাহীদের জন্য এটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। এতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রব ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো, ঝুঁকি মূল্যায়ন ও পরিপালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক প্রকৌশলী খন্দকার বদরুল হাসান ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত পরিচালক মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী।



