ডিবিএল করপোরেট ফুটসাল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
উৎসবমুখর পরিবেশে আজ শুক্রবার রাজধানীর শেফস টেবিল কোর্টসাইডে শুরু হয়েছে ডিবিএল করপোরেট ফুটসাল টুর্নামেন্ট ২০২৬।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম, পরিচালক আমান আবরার, পরিচালক আহনাফ আবেদ এবং পরিচালক আওয়াবিন আরাফ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা।
ডিবিএল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দলগত ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে একটি প্রাণবন্ত কর্মপরিবেশ গড়ে তোলা।
১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে জমজমাট গ্র্যান্ড ফিনালে।



