Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ পরিকল্পনায় আশাবাদ, বাস্তবায়নে চ্যালেঞ্জ

স্পেশাল রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৯:৩৮
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ পরিকল্পনায় আশাবাদ, বাস্তবায়নে চ্যালেঞ্জ

ছবি: আগামীর সময়

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। তবে এই লক্ষ্য টেকসইভাবে অর্জনে সহজ বিনিয়োগ পরিবেশ, স্বল্পসুদে অর্থায়ন এবং কর-শুল্ক ছাড় নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা— বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট— জ্বালানি বাজারে অস্থিরতা বাড়িয়েছে। এতে নাগালের বাইরে চলে যাচ্ছে তেল, ডিজেল ও কয়লার দাম। এই প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম এবং চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান।

শফিকুল আলম বলছিলেন, ‘২০২৪–২৫ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ছিল যথাক্রমে ৬৫ শতাংশ ও ৬২ দশমিক ৫ শতাংশ। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং লোডশেডিং ছাড়িয়েছে ২ হাজার ৭০০ মেগাওয়াট। এছাড়া এলএনজি আমদানিতে প্রতি ঘনমিটারে ৬৫ টাকার বেশি এবং ডিজেলে প্রতি লিটারে ৭০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, যা চাপ বাড়াচ্ছে অর্থনীতির ওপর। এ পরিস্থিতিতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিকল্প নেই।’

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন কাঠামো নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন জাকির হোসেন। তার ভাষ্য, ‘আগামী বাজেটে জীবাশ্ম জ্বালানির ভর্তুকির অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য খাতে স্থানান্তর করা গেলে প্রায় ৩৬০ মিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি সীমিত আকারে কার্বন মূল্য নির্ধারণ চালু করলে প্রায় ১০ বিলিয়ন ডলারের আর্থিক সুযোগ সৃষ্টি হতে পারে।’

সংবাদ সম্মেলনে প্রবাসী বিনিয়োগ আহরণের ওপর গুরুত্বারোপ করে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ‘প্রবাসী বন্ড’ চালুর প্রস্তাব দেন বক্তারা। তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের আলাদা গ্রিন ফাইন্যান্সিং উইন্ডো না থাকা এবং বাণিজ্যিক ব্যাংকের উচ্চ সুদের হার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগে। এক্ষেত্রে ৩-৪ শতাংশ সুদে রিফাইন্যান্সিং এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) যুক্ত অর্থায়ন কাঠামো চালুর উদ্যোগ নিতে হবে।

নীতিগত সুপারিশ হিসেবে সৌর সরঞ্জাম, ব্যাটারি স্টোরেজ ও বৈদ্যুতিক যানবাহনের ওপর পূর্ণ শুল্ক ছাড় এবং ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ রিভলভিং ফান্ড গঠনের দাবি জানান বক্তারা। তাদের ভাষ্য, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর বয়ে আনতে পারে বড় ধরনের অর্থনৈতিক সুফল। ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা বছরে কমাবে ১ দশমিক ৫ থেকে ২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানি ব্যয়। রুফটপ সোলার, সোলার সেচ এবং পরিবহন খাতে বিদ্যুতায়নের মাধ্যমে বছরে শত শত মিলিয়ন ডলার সাশ্রয়ের সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন তারা।

তবে বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তিনি বলছিলেন, ‘১০ হাজার মেগাওয়াট অর্জন প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও স্পষ্ট ঘাটতি রয়েছে বাস্তবায়নে। অতীতে ঘোষিত ৩ হাজার মেগাওয়াট লক্ষ্যে অগ্রগতি না হওয়ায় নতুন লক্ষ্য নিয়েও প্রশ্ন রয়েছে।’ সৌর উপকরণের ওপর ২৮ শতাংশ পর্যন্ত করারোপের সমালোচনা করে তা দ্রুত কমানোর আহ্বান জানান এবং সোলার বন্ড চালুর প্রস্তাব দেন তিনি।

বর্তমান পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের জটিলতা প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটাতে পারে বলেও মত দেন বক্তারা। এর পরিবর্তে প্রকল্পগুলো সরাসরি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেন তারা।

আলোচনায় ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়া বলেছিলেন, ‘আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব— এখন এই মডেল বাস্তবায়নের সময় এসেছে। সরকারকে শুধু সহায়ক পরিবেশ তৈরি করতে হবে— বিশেষ করে সৌর সরঞ্জামের দাম কমানো ও কর হ্রাসের মাধ্যমে।’

জ্বালানি সংকট সমাধান না করলে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে বলে উল্লেখ করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন। তার মতে, সৌরবিদ্যুৎই এক্ষেত্রে সবচেয়ে কার্যকর সমাধান এবং দ্রুত নীতিগত সংস্কার প্রয়োজন।

সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন।

সৌরবিদ্যুৎউৎপাদনবাংলাদেশ সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে