Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাজেট

রাজস্ব বৃদ্ধি ও কর ছাড়ে ভারসাম্য জরুরি

ড. মির্জ্জা আজিজুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:১৫
রাজস্ব বৃদ্ধি ও কর ছাড়ে ভারসাম্য জরুরি

বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের অর্থনীতির ভবিষ্যৎ পথচলার রূপরেখাও। প্রতি বছর বাজেট ঘোষণার সময় সরকার রাজস্ব আয় বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে, উন্নয়ন ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেয় এবং বিভিন্ন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কর ছাড় ও প্রণোদনার ঘোষণা দেয়। কিন্তু কাগজে-কলমে নির্ধারিত লক্ষ্য বাস্তবে কতটা অর্জন করা সম্ভব হবে, সেই প্রশ্নও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে, এমন একসময়ে যখন দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে; বিনিয়োগে স্থবিরতা রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টির গতি প্রত্যাশিত নয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের যে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একদিকে ভ্যাটের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন শিল্প খাতে কর ছাড় ও প্রণোদনা দেওয়া হয়েছে। ফলে রাজস্ব বৃদ্ধির লক্ষ্য এবং কর রেয়াতের মধ্যে একটি কার্যকর ভারসাম্য রক্ষা করা জরুরি হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ে কি না— সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।

রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি শেষ পর্যন্ত দেশের সামষ্টিক অর্থনীতির গতিপ্রকৃতির ওপরই নির্ভর করবে। বিনিয়োগ, উৎপাদন এবং জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় পৌঁছালে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে, তবে অর্থনৈতিক কর্মকাণ্ড কাঙ্ক্ষিত গতি না পেলে নির্ধারিত রাজস্ব সংগ্রহ কঠিন হয়ে পড়বে। এ কারণে আগামী অর্থবছরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিল্প খাতে কর ছাড় দেওয়ার ক্ষেত্রে সরকারের উচিত নিয়মিত মূল্যায়ন করা, এসব সুবিধার ফলে কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনে কতটা ইতিবাচক প্রভাব পড়ছে। কারণ দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে মন্দা বিরাজ করছে। আর নতুন বিনিয়োগ না হওয়ায় প্রত্যাশিত হারে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না। শুধু কর ছাড় দেওয়া নয়, এর বিপরীতে অর্থনীতিতে কী ধরনের বাস্তব সুফল আসছে, সেটিও নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজস্ব ক্ষতির তুলনায় অর্থনৈতিক লাভ কম হলে তা দীর্ঘ মেয়াদে কার্যকর নীতি হিসেবে বিবেচিত হবে না।

সামগ্রিকভাবে বাজেট বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে রাজস্ব প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, কর ভিত্তি সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপর। তাই শুধু উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে যুগোপযোগী সংস্কারের আওতায় এনে একটি দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করাও সময়ের দাবি।

বাজেটএনবিআররাজস্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise