Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

শিক্ষাখাতে বাজেট বেড়েছে ৫৬ শতাংশের বেশি, থাকছে বাধ্যতামূলক তৃতীয় ভাষা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:৫২
শিক্ষাখাতে বাজেট বেড়েছে ৫৬ শতাংশের বেশি, থাকছে বাধ্যতামূলক তৃতীয় ভাষা

সংগৃহীত ছবি

নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পেয়েছে শিক্ষাখাত। গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৬ দশমিক ৬৪ শতাংশ বরাদ্দ বেশি দেওয়া হয়েছে এবার। গত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, জিডিপির ১.৩৯ শতাংশ। এবার ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির ২ শতাংশ।

দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক অস্থিরতায় ভেঙে পড়া শিক্ষা কাঠামোকে পুনর্গঠন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এই বাজেট প্রস্তাবে একাধিক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাব অনুযায়ী, গত অর্থবছরের তুলনায় এবার শিক্ষাখাতে বরাদ্দ একলাফে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। সরকারের চূড়ান্ত লক্ষ্য এই বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা।

আরও পড়ুন

সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

১১ জুন ২০২৬

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষাক্রমকে এমনভাবে রূপান্তর করা হচ্ছে, যেন ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

বাধ্যতামূলক তৃতীয় ভাষা ও উচ্চশিক্ষায় ঋণ

দেশের কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংগতি রেখে শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক একটি তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে জাপানিজ, কোরিয়ান, চীনা, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষাকে কারিকুলামে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেসকল শিক্ষার্থী এই তৃতীয় ভাষায় জ্ঞান অর্জন করে সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইবে, তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার।

বিনামূল্যে স্নাতক ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা

নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক বা বিনামূল্যে করা হয়েছে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা আধুনিকায়ন

বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী মেধা ও আগ্রহ অনুযায়ী গবেষক, শিল্পী বা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার বাইরেও বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও এআই-নির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, এপ্রেনটিসশীপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট-আপ চালুকরণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করাও এই বাজেটের অন্যতম লক্ষ্য।

মিড-ডে মিল ও স্বাস্থ্য সুরক্ষা

ছাত্র-ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে স্কুলগুলোতে মিড-ডে মিল কর্মসূচি পুনরায় চালু এবং তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। এর পাশাপাশি ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চার মতো ক্লাব ভিত্তিক সহশিক্ষা কার্যক্রমকেও উৎসাহিত করা হবে।

মেধা পাচার রোধে ‘ব্রেইন সার্কুলেশন’

দেশ থেকে মেধা পাচার (ব্রেইন ড্রেইন) রোধ করে একে ‘ব্রেইন সার্কুলেশনে’ রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অধীনে বিদেশে বসবাসরত ও বৈশ্বিক জ্ঞান-অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে সরকার। সেই সঙ্গে দেশের অভ্যন্তরেও গবেষণা ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব ও কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা হবে।

এবারের বাজেটঅর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরীশিক্ষাখাত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    ২৯ জুলাই ২০২৬, ১৪:০৩

    থামছে না খুনোখুনি

    থামছে না খুনোখুনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ২৯ জুলাই ২০২৬, ০১:১৫

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise