Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

যাদের ভাতা বাড়ল

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৩৯
যাদের ভাতা বাড়ল

ফাইল ছবি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় এক যুগের মধ্যে সবচেয়ে বড় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ খাতে বরাদ্দ ১৭ হাজার ৬০৭ কোটি টাকা বা ১৪ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা করা হয়েছে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ বেড়ে ৩ কোটি ২৭ লাখে পৌঁছাবে। পাশাপাশি বাজেটে যুক্ত হয়েছে নতুন আটটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি— এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মহীন শ্রমিক সুরক্ষা, জুলাই শহীদ পরিবার ও আহতদের ভাতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানী উল্লেখযোগ্য।

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়ছে

বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে বেড়ে ৬২ লাখে দাঁড়াবে। মাসিক ভাতা ৬৫০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। এতে বরাদ্দ বেড়ে হবে ৫ হাজার ২৩৯ কোটি টাকা। বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতাও ৭০০ টাকায় উন্নীত হচ্ছে। উপকারভোগী বাড়ছে ১ লাখ, বরাদ্দ দাঁড়াবে ২ হাজার ৫৩৫ কোটি টাকা। আর প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার এবং মোট বরাদ্দ ৮৩৫ কোটি বাড়িয়ে ৪ হাজার ৫৮৭ কোটি টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি বাবদ ৩৫ কোটি বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে ১২৮ কোটি টাকা।

রোগীদের জন্য সহায়তা দ্বিগুণ

ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, হৃদরোগ, স্ট্রোক ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য অনুদান ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগী সংখ্যা ৬০ হাজার থেকে ৬৫ হাজারে উন্নীত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ও মা-শিশু কর্মসূচি

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও অন্যান্য ভাতা বাবদ বরাদ্দ বাড়িয়ে ৫ হাজার ৭৮৭ কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ পরিবারের ভাতা ৪০ হাজার, বীরউত্তম পরিবারের ৩০ হাজার, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা ২৫ হাজার টাকা করার এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগী বাড়িয়ে ১৮ লাখ ৯৫ হাজার করা হয়েছে। এ খাতে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৯৪৫ কোটি টাকা।

এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ২২৬ কোটি থেকে ২৩৫ কোটি টাকা, ঝুঁকিপূর্ণ নারীদের সুবিধা (ভিডব্লিউবি) কর্মসূচিতে ১০ লাখ ৪০ হাজার পরিবারকে আগের মতোই মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

তবে খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ ৫৮ কোটি ও অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে ১৮ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এতে উপকারভোগী ৩০ হাজার কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার প্রস্তাব করেছে।

এদিকে এবারের বাজেটের বড় চমক হিসেবে যুক্ত হচ্ছে নতুন আটটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্যামিলি কার্ড। এককভাবে এ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৩৭৪ কোটি টাকা। প্রায় ৪১ লাখ পরিবার বা ব্যক্তি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার অন্য কোনো সুবিধা পাবেন না।

এ ছাড়া চালু হচ্ছে কর্মহীন শ্রমিক সুরক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানী, কৃষক কার্ড, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভাতাসহ একাধিক নতুন উদ্যোগ। এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ ভিক্ষু, খাদেমসহ ২ লাখ ৫৫ হাজার ৬৬৬ জনকে মাসিক সম্মানী দেওয়া হবে।

 

ভাতাভাতা বেড়েছেবাজেটসামাজিক নিরাপত্তা
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    ১২ জুন ২০২৬, ০১:৫৭

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    ১২ জুন ২০২৬, ০২:১৪

    বিশ্বজুড়ে ভয়াবহ আবহাওয়া ঝুঁকি, শুরু হয়েছে ‘সুপার এল নিনো’

    বিশ্বজুড়ে ভয়াবহ আবহাওয়া ঝুঁকি, শুরু হয়েছে ‘সুপার এল নিনো’

    ১২ জুন ২০২৬, ০২:৫৮

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    ১২ জুন ২০২৬, ০৩:৪৪

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    ১২ জুন ২০২৬, ০৩:৩৬

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    ১২ জুন ২০২৬, ০৩:৫৮

    বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর, বাস্তবতা বিবর্জিত: নাহিদ ইসলাম

    বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর, বাস্তবতা বিবর্জিত: নাহিদ ইসলাম

    ১২ জুন ২০২৬, ০৩:০৩

    ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

    ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

    ১২ জুন ২০২৬, ০৩:১৪

    বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্তরা

    বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্তরা

    ১২ জুন ২০২৬, ০৩:৩০

    advertiseadvertise