Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ব্যাংক লুটের এমন নজির বিশ্বে বিরল, অর্থ ফেরাতে লাগবে ৫-১০ বছর : টাস্কফোর্স উপদেষ্টা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৭
শেয়ার করুন:
ব্যাংক লুটের এমন নজির বিশ্বে বিরল, অর্থ ফেরাতে লাগবে ৫-১০ বছর : টাস্কফোর্স উপদেষ্টা

সংগৃহীত ছবি

ব্যাংকগুলো থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।

আজ সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান, পরিচালক সাঈদা খানম, পরিচালক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে। পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ।

ব্যাংকগুলো যে অর্থ হারিয়েছে, তা উদ্ধারে তাদের সামনে রেখেই দেওয়ানি পথে এগোচ্ছে টাস্কফোর্স। ফরহানুল গনি চৌধুরী জানান, প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে।

ফরহানুল গনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হয়। পাশাপাশি গত বছর ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

উপদেষ্টা জানান, দেওয়ানি প্রক্রিয়ার প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ব্যাংকের দেওয়া ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথি বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট মানসম্পন্ন বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয় ধাপে যেসব ঘটনা বাছাই করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। যেমন খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে চলে যাওয়ার বিষয়ে ব্যাংকের কাছে তথ্য আছে কি না, আর সংশ্লিষ্ট মালিকও বিদেশে চলে গেছেন কি না। এ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি হওয়ার পর ঋণের নথিপত্র দেওয়া হবে। সেসব নথি পর্যালোচনা করে বিদেশি প্রতিষ্ঠানগুলো দেখবে, আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট ভিত্তি আছে কি না এবং মামলার জন্য অর্থায়ন পাওয়া যাবে কি না।

বিদেশে সম্পদের সন্ধান, তা জব্দ এবং আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে বলে জানান ফরহানুল গনি চৌধুরী। এ ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যবস্থায় ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না। সম্পদ উদ্ধার হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন মামলার অর্থায়নকারীরা।

শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের একটি চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। এখন আইনি নথি তৈরির কাজ চলছে।

বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ কার্যকর হয়নি আর সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানান, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফরহানুল গনি চৌধুরী বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে। বিদেশে থাকা বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে সংশ্লিষ্ট দেশগুলোয় এসব আদেশ এখনো কার্যকর হয়নি।

ফরহানুল গনি জানান, বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তবে এসব সম্পদের পরিমাণ প্রকাশ করেননি তিনি। জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে।

উদাহরণ হিসেবে ফরহানুল গনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এসব সম্পদ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ায় সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তার জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর ওই অর্থ সংশ্লিষ্ট দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। সেই অর্থের সন্ধানে এখনো কাজ চলছে। তবে অর্থের পরিমাণ ও সংশ্লিষ্ট দেশগুলোর নাম জানাননি তিনি।

ফরহানুল গনি চৌধুরী বলেন, আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক দেশের চাহিদা একেক রকম। সে অনুযায়ী অনুরোধপত্র তৈরি করতে হয়। পাশাপাশি কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠানোর ক্ষেত্রে দেশের ভেতরে যে সময় লাগে, তা কমানোর উপায়ও খোঁজা হচ্ছে।

টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে ফরহানুল গনি চৌধুরী বলেন, অর্থ পাচার স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

টাস্কফোর্স উপদেষ্টাফরহানুল গনি চৌধুরীবাংলাদেশ ব্যাংকব্যাংক লুটপাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি