হানিফ সোয়েব সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
অর্থনৈতিক ডেস্ক

সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। সম্প্রতি ব্যাংকের ৪৯তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে আবার নির্বাচিত করা হয়।
দেশের টেক্সটাইল ও রিয়েল এস্টেট খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন হানিফ শোয়েব বর্তমানে শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী সালমা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রগতিশীল ব্যবসায়িক চিন্তাধারা, দূরদর্শিতা, দৃঢ় নেতৃত্ব ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক এবং এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের আজীবন সদস্য।



