Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ইসলামী ব্যাংকের অর্থায়ন সুবিধা পেয়েছেন ২০ লাখ উদ্যোক্তা

  • এসএমই অর্থায়নে সাড়ে ১০ শতাংশ বিনিয়োগ ব্যাংকটির
  • কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে
অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫১
ইসলামী ব্যাংকের অর্থায়ন সুবিধা পেয়েছেন ২০ লাখ উদ্যোক্তা

সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম সোপান হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এসএমই) খাত। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের বিকাশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এসএমই খাতে এ ব্যাংকের বিনিয়োগ প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি, যা দেশের মোট এসএমই বিনিয়োগের প্রায় ১০ দশমিক ৫০ এবং ইসলামী ব্যাংক খাতের এসএমই বিনিয়োগের প্রায় ৪৩ শতাংশ। এ পর্যন্ত প্রায় ২০ লাখ উদ্যোক্তা ইসলামী ব্যাংকের অর্থায়নের সুবিধা পেয়েছেন এবং প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ বিনিয়োগ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

প্রতিবেদন বলছে, উৎপাদনমুখী শিল্পায়নকে উৎসাহিত করাই ইসলামী ব্যাংকের এসএমই অর্থায়নের অন্যতম বৈশিষ্ট্য। ব্যাংকটি প্রায় ১৫ হাজার কোটি টাকা উৎপাদন খাতে বিনিয়োগ করেছে। পাশাপাশি করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ও প্রি-ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়নেও ব্যাংকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ অর্থায়ন শুধু ব্যবসা সম্প্রসারণেই নয়, বরং নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের অর্থায়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্যবিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। এ কারণে ব্যাংকটি কৃষি, কুটিরশিল্প, ক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পল্লী উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ৩৫ হাজারেরও বেশি গ্রামে প্রায় ৬ হাজার ৮০০ কোটি টাকা কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতে বিনিয়োগ করা হয়েছে। এ প্রকল্পের সুবিধাভোগীদের প্রায় ৯২ শতাংশই নারী। পাশাপাশি প্রায় ১৭ লাখ প্রান্তিক পরিবারকে ক্ষুদ্র বিনিয়োগ সুবিধা দিয়ে ব্যাংকটি গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করছে।

এসএমই খাত দেশের রপ্তানি আয়ের নতুন সম্ভাবনাও তৈরি করেছে। বাংলাদেশের তাঁতশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারাও এখন বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিকমানের উৎপাদন, মান সনদ অর্জন, রপ্তানি প্রশিক্ষণ এবং বাজার সংযোগ আরও জোরদার করা প্রয়োজন। রপ্তানিমুখী এসএমই প্রতিষ্ঠানের জন্য বিশেষ অর্থায়ন সুবিধাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক রূপান্তরে এসএমই খাতের বিকাশ অপরিহার্য। প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। ইসলামী ব্যাংক বিশ্বাস করে, শরিয়াহভিত্তিক ও কল্যাণমুখী অর্থায়নের মাধ্যমে দেশে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক বৈষম্য হ্রাসে এসএমই খাত ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামী ব্যাংকঅর্থায়নউদ্যোক্তাব্যাংক ঋণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে