Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

৩৫ খাতে দেওয়া হবে সিআইপি সম্মাননা

  • অনলাইনে আবেদন শুরু
  • আয়কর ও ভ্যাট পরিশোধের হালনাগাদ সনদ, ঋণখেলাপি না থাকার ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে পিআরসি দিতে হবে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৪৯
৩৫ খাতে দেওয়া হবে সিআইপি সম্মাননা

ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সিআইপি (রপ্তানি)-২০২৭ প্রাপক নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে। গত ২৮ জুলাই ইপিবির পণ্য বিভাগের পরিচালক কুমকুম সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এ তথ্য। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০২৩ অনুযায়ী এবার ৩৫টি পণ্য ও সেবা খাতে এ মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং কোনো ধরনের হার্ডকপি বা বিলম্বে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। যে ৩৫টি খাতে এ সম্মাননা দেওয়া হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— কাঁচা পাট, বহুমুখী পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), হিমায়িত খাদ্য, চা, কৃষিজ ও অ্যাগ্রোপ্রসেসিং পণ্য, বাইসাইকেল ও অটোমোবাইল পার্টস, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্প, স্পেশালাইজড টেক্সটাইল, ডেনিম, টেরিটাওয়েল, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস, প্রিন্টিং ও প্যাকেজিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, সিরামিক, প্লাস্টিক, জাহাজ নির্মাণ, আসবাবপত্র, কম্পিউটার হার্ডওয়্যার, কনসালট্যান্সি, সফটওয়্যার ও আইসিটি, ট্যুরিজম এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য।

সিআইপি (রপ্তানি)-২০২৭-এর জন্য খাতভেদে ২০২৫-২৬ অর্থবছরের ন্যূনতম রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাও ভিন্ন নির্ধারণ করা হয়েছে। যেমন— ওভেন ও নিটওয়্যার খাতে ৭০ মিলিয়ন ডলার, স্পেশালাইজড টেক্সটাইলে ৫৫ মিলিয়ন, চামড়া ও চামড়াজাত পণ্যে ১০ মিলিয়ন এবং প্লাস্টিক ও কৃষিজ পণ্যে ১ মিলিয়ন ডলার রপ্তানি আয় থাকতে হবে।

আবেদনকারীদের আবেদনের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের আয়কর ও ভ্যাট পরিশোধের হালনাগাদ সনদ, ঋণখেলাপি বা অর্থ পাচারে জড়িত না থাকার ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে এক পাতার মূল প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট (পিআরসি) দাখিল করতে হবে। ইপিবি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেমে (ওএএমএস) সংরক্ষিত রপ্তানি আয়কেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। যোগ্য উদ্যোক্তারা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সিআইপিসিআইপি সম্মাননাইপিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise