বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো
(ইপিবি) সিআইপি (রপ্তানি)-২০২৭ প্রাপক নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে। গত ২৮ জুলাই
ইপিবির পণ্য বিভাগের পরিচালক কুমকুম সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো
হয় এ তথ্য। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০২৩ অনুযায়ী এবার ৩৫টি পণ্য ও সেবা খাতে এ মর্যাদাপূর্ণ
সম্মাননা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং কোনো ধরনের হার্ড...