Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সাক্ষাৎকার

নতুন বিধিমালা কার্যকরে ফ্ল্যাটের সংখ্যা কমবে, দাম বাড়বে

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮
শেয়ার করুন:
নতুন বিধিমালা কার্যকরে ফ্ল্যাটের সংখ্যা কমবে, দাম বাড়বে

রাজনৈতিক অস্থিরতা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও ব্যাংকের উচ্চ সুদহারের কারণে সংকটকাল অতিক্রম করছে দেশের আবাসন খাত। একই সঙ্গে উচ্চমূল্যের কারণে স্বপ্নের আবাসন কিনতে পারছেন না মধ্যবিত্ত ক্রেতারা। আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সংকট ও উত্তরণের উপায় নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মো. হারুন অর রশিদ। সাক্ষাৎকার নিয়েছেন অর্থনৈতিক প্রতিবেদক ওবায়দুর রহমান

আগামীর সময়: দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি ও অর্থনীতিতে এর অবদান কেমন?

মো. হারুন অর রশিদ: রিহ্যাবের প্রায় ১ হাজার ৯০০ সদস্য সারা দেশে কাজ করছেন। এ খাতে প্রত্যক্ষভাবে প্রায় ৫০ লাখ শ্রমিক এবং ৩০০-র কাছাকাছি লিংকেজ ইন্ডাস্ট্রি জড়িত। লিংকেজ শিল্পসহ জিডিপিতে এ খাতের অবদান ১৭ থেকে ১৮ শতাংশ। প্রতি বছর আমরা প্রায় ১৪ হাজার ফ্ল্যাট হস্তান্তর করি। দেশে আসা রেমিট্যান্সের ২০ শতাংশই ব্যয় হয় ফ্ল্যাট কেনায়। ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা গৃহঋণ নেওয়া হয়েছে। এত বড় অবদান থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এ খাতকে এখনো শিল্প হিসেবে ঘোষণা করা হয়নি।

আগামীর সময়: ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ বৃদ্ধি ও জমির মালিকদের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রভাব কেমন পড়ছে?

হারুন অর রশিদ: প্রতিবেশী দেশগুলোতে রেজিস্ট্রেশন খরচ ৫-৬ শতাংশ হলেও আমাদের দেশে তা ১১-১২ শতাংশ। উচ্চ খরচের কারণে অনেক ফ্ল্যাট রেজিস্ট্রেশনের বাইরে থেকে যাচ্ছে এবং সেকেন্ডারি মার্কেট গড়ে উঠছে না। অন্যদিকে, বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে। হাতে নগদ টাকা না থাকায় মালিকদের পক্ষে এ কর দেওয়া বাস্তবসম্মত নয়; এটি বুমেরাং হবে।

আগামীর সময়: ড্যাপ ও ফার নিয়ে আপনাদের আপত্তি এবং ফ্ল্যাটের দাম সহনীয় রাখতে করণীয় কী?

হারুন অর রশিদ: ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) ভেতরে ফ্লোর এরিয়া রেশিও (ফার) ঢুকিয়ে ফ্ল্যাটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আগে ৫ কাঠা জমিতে ১৮টি ফ্ল্যাট হলেও এখন ১২টি হচ্ছে, ফলে দাম বাড়ছে। দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মাণসামগ্রীর জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে। পাশাপাশি সরকার নামমাত্র মূল্যে খাসজমি দিলে এবং প্রথম ফ্ল্যাটের জন্য ৪-৫ শতাংশ সুদে ২০ বছরমেয়াদি ঋণ চালু করলে ২০-২৫ লাখ টাকায় ফ্ল্যাট দেওয়া সম্ভব।

আগামীর সময়: সময়মতো ফ্ল্যাট না পাওয়া গ্রাহকদের পাশে রিহ্যাব কীভাবে দাঁড়ায়?

হারুন অর রশিদ: রিহ্যাবের মেডিয়েশন সেলে আবেদন করলে আমরা ক্রেতা-বিক্রেতা উভয়কে ডেকে সমস্যার সমাধান করি। তবে দেশে ৮-৯ হাজার ডেভেলপার রয়েছেন, যার সবাই রিহ্যাবের সদস্য নন। সরকার যদি সার্কুলার দিয়ে রিহ্যাবের সদস্যপদ বাধ্যতামূলক করে, তবে সবাই একটি আইনি কাঠামোর আওতায় আসবে এবং রিহ্যাব সব সমস্যার দায়িত্ব নিতে পারবে।

আগামীর সময়: শেয়ার বিল্ডিং মডেলের জনপ্রিয়তা বাড়ছে, তবু রিহ্যাব এর বিরোধিতা করছে কেন?

হারুন অর রশিদ: ভাই-বোন বা বন্ধুরা মিলে শেয়ারে ভবন করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শেয়ারের নামে যারা অপেশাদার ব্যবসা ও এমএলএমের মতো প্রতারণা করছে, আমরা তাদের বিরোধিতা করি। নতুন বিধিমালায় পাঁচ কাঠায় ১২-১৩টির বেশি ফ্ল্যাট হয় না অথচ ১৮টি শেয়ার বিক্রি করা হচ্ছে। এসব ভুঁইফোড় প্রতিষ্ঠানের কারণে হাজার হাজার মামলা হচ্ছে এবং পুরো খাতের প্রতি মানুষের আস্থা কমছে।

আগামীর সময়: আবাসন খাতের সম্ভাবনা ও ক্রেতাদের জন্য আপনার পরামর্শ কী?

হারুন অর রশিদ: আবাসন খাতে মন্দা চলছে— এ কথা সত্য নয়। দেশে নিয়মিত ফ্ল্যাট কেনাবেচা হচ্ছে। যারা ফ্ল্যাট কিনতে চান, তাদের আগামী দুই বছরের মধ্যেই কিনে ফেলার পরামর্শ দেব। কারণ রাজউকের নতুন বিধিমালা শতভাগ কার্যকর হলে ফ্ল্যাটের সংখ্যা কমে যাবে এবং দাম আরও বাড়বে। আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হবে, সেখানে ক্রেতারা পছন্দের ফ্ল্যাট বেছে নিতে পারবেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ