Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সম্পদশূন্য আজিজ পাইপস

  • কোম্পানিটির স্থায়ী সম্পদের অস্তিত্ব মালিকানা ও সঠিক মূল্য যাচাই করতে ব্যর্থ হয়েছেন নিরীক্ষক
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪২
শেয়ার করুন:
সম্পদশূন্য আজিজ পাইপস

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের টানা লোকসানে শেয়ারহোল্ডারদের মূলধন সম্পূর্ণ ঋণাত্মক হয়ে পড়ায় আজিজ পাইপস বর্তমানে নিট সম্পদ শূন্য একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোম্পানিটির স্থায়ী সম্পদের অস্তিত্ব, মালিকানা ও সঠিক মূল্য যাচাই করতে ব্যর্থ হয়েছেন নিরীক্ষক। পাশাপাশি অনাদায়ি পাওনা আদায়ে অনিশ্চয়তা এবং ব্যাংক ঋণের বিশাল দাবির বিপরীতে পর্যাপ্ত সঞ্চিতি না রাখায় কোম্পানিটির টিকে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চলতি মূলধনের নিদারুণ অভাব ও বাকিতে কাঁচামাল কিনতে না পারায় ২০২৪ সালের

লোকসানমূলধনঋণাত্মকআজিজ পাইপসসম্পদশূন্যনিরীক্ষকঅস্তিত্বপ্রতিবেদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    ১
    মে
    থেকে
    কোম্পানিটির
    উৎপাদনও
    বন্ধ
    রয়েছে।
    আজিজ
    পাইপসের
    ২০২৫
    -
    ২৬
    অর্থবছরের
    নিরীক্ষিত
    আর্থিক
    প্রতিবেদনে
    এসব
    তথ্য
    তুলে
    ধরেছেন
    নিরীক্ষা
    প্রতিষ্ঠান
    অনিল
    সালাম
    ইদ্রিস
    অ্যান্ড
    কোংয়ের
    এমডি
    আনোয়ার
    হোসেন।

    এ বিষয়ে কোম্পানির ভারপ্রাপ্ত সচিব মো. মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও সংযোগ পাওয়া যায়নি।

    নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ধারাবাহিক লোকসানে কোম্পানিটির আর্থিক ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আজিজ পাইপসের পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। ফলে শেয়ারহোল্ডারদের ইকুইটি বা নিট সম্পদ ঋণাত্মক ২৭ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৪০ টাকায় নেমেছে। এর সঙ্গে ব্যাংকের চলমান মামলাগুলো যুক্ত হওয়ায় ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    কোম্পানিটির মজুদ পণ্যের পরিমাণও কমেছে। ২০২৬ সালের ৩০ জুন মজুদ পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ, যার মধ্যে কাঁচামাল ১ কোটি ৩৫ লাখ এবং প্রস্তুত পণ্য ৩৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা। মজুদ পণ্যের উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন অবিক্রীত বা ধীরগতিতে বিক্রি হওয়ায় এসব পণ্যের সম্ভাব্য বিক্রয়মূল্য বা নেট রিয়ালাইজেবল ভ্যালু (এনআরভি) যাচাই করতে পারেননি নিরীক্ষক।

    অন্যদিকে, কোম্পানিটির মোট ২ কোটি ৭২ লাখ পাওনার মধ্যে ১ কোটি ৫৩ লাখ টাকাই ৩৬৫ দিনের বেশি সময় ধরে অনাদায়ি। এক বছরের বেশি সময় ধরে বকেয়ার এসব পুরনো পাওনার বিপরীতে কোনো সঞ্চিতি রাখা হয়নি। অগ্রিম ও জামানত হিসাব নিয়েও নিরীক্ষকের আপত্তি রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন এ খাতে ১ কোটি ৭২ লাখ টাকা দেখানো হয়েছে, যার মধ্যে সাধারণ অগ্রিম ২৬ লাখ এবং কর্মীদের অগ্রিম ২৬ লাখ টাকা। এসব অগ্রিমের একটি অংশ দীর্ঘদিন সমন্বয় করা হয়নি।

    ব্যাংক ঋণ নিয়েও বড় অনিশ্চয়তা রয়েছে। কোম্পানির হিসাবে উত্তরা ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণ ৫ কোটি ৭২ লাখ এবং ব্লক ঋণ ১৭ কোটি ১৭ লাখসহ মোট ঋণের পরিমাণ ২২ কোটি ৮৯ লাখ টাকা। কিন্তু ব্যাংকটি ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত সুদসহ ৭২ কোটি ৫১ লাখ টাকা দাবি করে মামলা করেছে।

    একইভাবে ডাচ্-বাংলা ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণ ৩ কোটি ৩২ লাখ এবং চলতি অংশ ৪ কোটি ১৮ লাখ টাকা দেখানো হলেও ব্যাংকটি ২০২২ সালের ২০ অক্টোবর পর্যন্ত ৩৪ কোটি ৬ লাখ টাকা দাবি করে মামলা করেছে। ২০১৯ সালে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং ৫ কোটি ৩ লাখ টাকা পরিশোধের পরও ব্যাংক দুটির দাবি করা বিপুল অর্থের সঙ্গে কোম্পানির হিসাবের পার্থক্যের বিপরীতে কোনো সঞ্চিতি রাখা হয়নি।

    সার্বিক এই পরিস্থিতিতে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেছেন নিরীক্ষক।