Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এক কাজ নিয়ে দুই প্রকল্পের টানাটানি

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৩
শেয়ার করুন:
এক কাজ নিয়ে দুই প্রকল্পের টানাটানি

গ্রাফিকস: আগামীর সময়

চলমান একটি প্রকল্প থেকে প্রধান কার্যক্রম কেটে নতুন আরেকটি প্রকল্পে যুক্ত করার উদ্যোগে এক কাজ নিয়ে দুই প্রকল্পের টানাটানি ও জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রকল্পের অখণ্ডতা রক্ষার অনুরোধ জানিয়ে গত ১২ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির কাছে চিঠি দিয়েছে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ। এতে বলা হয়, একনেক অনুমোদিত ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প থেকে সিআরভিএস ও অন্যান্য উপাদান বাদ দিয়ে ডি-স্টার প্রকল্পে নিলে বেসলাইন পরিবর্তিত হয়ে নানা জটিলতা সৃষ্টি হবে, আন্তঃপ্রকল্প সমন্বয়ে চ্যালেঞ্জ তৈরি হবে এবং চীনের এক্সিম ব্যাংকের ঋণ ঝুঁকিতে পড়বে। তবে পরিকল্পনা কমিশন বলছে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র জানায়, চিঠিতে উল্লেখ করা হয়েছে, চীন-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বের অধীনে ফ্ল্যাগশিপ দ্বিপক্ষীয় ডিজিটাল অবকাঠামো উদ্যোগ ইডিসি প্রকল্পে বাংলাদেশ সরকারের নিরন্তর সমর্থন রয়েছে। ২০২১ সালের ২৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ নাগরিক নিবন্ধন ও জন্ম-মৃত্যু পরিসংখ্যান (সিআরভিএস) উপাদান। ২০২৩ সালের ১৪ এপ্রিলের আনুষ্ঠানিক বিল অব কোয়ান্টিটিজ অনুসারে, সিআরভিএস সক্ষমকারী অবকাঠামো প্যাকেজের ব্যয় ৪ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৬ মার্কিন ডলার, যা অনুমোদিত চীনা অগ্রাধিকারমূলক বায়ার্স ক্রেডিটের আওতায় সম্পূর্ণ অন্তর্ভুক্ত।

বাংলাদেশের নাগরিক নিবন্ধন ব্যবস্থার অপরিহার্য জাতীয় কারিগরি ভিত্তি তৈরি করা এই উপাদানটি ইউনিয়ন পর্যায়ে সেবাকেন্দ্রে বায়োমেট্রিক নথিভুক্তি, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন, নথিপত্রের নিরাপদ কেন্দ্রীয় সংরক্ষণ এবং জাতীয় নাগরিক পরিচয় তথ্যের দুর্যোগ পুনরুদ্ধার সুরক্ষাব্যবস্থার মতো দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। কারিগরি ভিত্তিটি সমন্বিত সেবা প্রদান প্ল্যাটফর্ম (আইএসডিপি) পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে, যা দেশব্যাপী জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন সেবা দেবে।

চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ঝাং জিয়াওলিয়াং চিঠিতে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইডিসি থেকে সিআরভিএস অপসারণ করে এর কার্যাবলি পৃথক ডি-স্টার প্রকল্পে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে। এ ধরনের পরিধি সমন্বয়ের সম্ভাব্য প্রতিকূল প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, ইডিসি থেকে সিআরভিএস বাদ দিলে একনেক অনুমোদিত বেসলাইন পরিবর্তিত হবে। ফলে দীর্ঘ পুনর্মূল্যায়ন, নথি সংশোধন এবং বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে আন্তঃসরকারি আলোচনার সূত্রপাত ঘটবে। এতে চলমান ঋণ আলোচনা ঝুঁকির মুখে পড়তে পারে এবং পুরো ইডিসি প্রকল্পে বড় ধরনের বিলম্ব ঘটতে পারে।

চিঠিতে আরও বলা হয়, সিআরভিএসের কার্যাবলি ডি-স্টারে স্থানান্তরে বাস্তবায়নের ঝুঁকি রয়েছে। ডি-স্টার এখনো পরিকল্পনা কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নের অধীন হওয়ায় এর আনুষ্ঠানিক অনুমোদনের আগে সিআরভিএস স্থানান্তর করলে গুরুত্বপূর্ণ জাতীয় নাগরিক নিবন্ধন কর্মসূচিটি বাস্তবায়নে ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া সিআরভিএস সিস্টেমকে দুটি পৃথক প্রকল্পে বিভক্ত করলে আন্তঃপ্রকল্প সমন্বয়ে জটিল চ্যালেঞ্জ তৈরি হবে। দুটি ভিন্ন সংস্থা সমন্বিত জাতীয় নিবন্ধন ব্যবস্থার অংশবিশেষ সরবরাহ করলে সিস্টেমটির চালুকরণ, পরীক্ষা ও হস্তান্তরে জবাবদিহি অস্পষ্ট হবে এবং স্থাপনের পর পরিচালনগত সমস্যা সৃষ্টি হতে পারে।

নাগরিক নিবন্ধন ব্যবস্থার জাতীয় গুরুত্ব ও চলমান ঋণ আলোচনার কথা বিবেচনা করে কোম্পানিটি সিআরভিএসসহ একনেক অনুমোদিত প্রকল্পের সম্পূর্ণ মূল পরিধি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। এতে প্রকল্পের অখণ্ডতা রক্ষা, অপ্রয়োজনীয় পদ্ধতিগত বিলম্ব দূর, আন্তঃপ্রকল্প সমন্বয়ের ঝুঁকি হ্রাস এবং চায়না এক্সিম ব্যাংকের ঋণ আলোচনার মসৃণ অগ্রগতি সহজতর হবে।

টানাটানিপ্রকল্পনিবন্ধননাগরিকজটিলতাডিজিটালসিআরভিএসবেসলাইনঋণ ঝুঁকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের