চলমান একটি প্রকল্প থেকে প্রধান কার্যক্রম কেটে নতুন আরেকটি প্রকল্পে যুক্ত করার উদ্যোগে এক কাজ নিয়ে দুই প্রকল্পের টানাটানি ও জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রকল্পের অখণ্ডতা রক্ষার অনুরোধ জানিয়ে গত ১২ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির কাছে চিঠি দিয়েছে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ। এতে বলা হয়, একনেক অনুমোদিত ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প থেকে সিআরভিএস ও অন্যান্য উপাদান বাদ দিয়ে ডি-স্টার প্রকল্পে নিলে বেসলাইন পরিবর্তিত হয়ে নানা জটিলতা সৃষ্টি হবে, আন্তঃপ্রক...