Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সাক্ষাৎকার

ট্রেডিং ছেড়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফিরতে হবে

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৫
শেয়ার করুন:
ট্রেডিং ছেড়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফিরতে হবে

অধ্যাপক আল-আমিন

দীর্ঘদিন ধরেই দেশের শেয়ারবাজারে চলছে অস্থিরতা ও আস্থার সংকট। একদিকে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি আটকে যাওয়ার শঙ্কা, অন্যদিকে মার্জিন ঋণের নীতিমালা শিথিল করা, সার্ভেইল্যান্স নিয়ে বিরোধিতা, বন্ধ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক উত্থান এবং বাইব্যাক আইনের দাবির মতো নানা প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে তর্কবিতর্ক। এরই মধ্যে ডিএসইর তথ্য হালনাগাদ, ব্যাক-অফিস সফটওয়্যার নিয়ন্ত্রণ এবং সিডিবিএলের পোর্টফোলিও বার্তার মতো কিছু সংস্কার উদ্যোগও চোখে পড়ছে। এসব বিষয় নিয়ে আগামীর সময়ের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন। সাক্ষাৎকার নিয়েছেন অর্থনৈতিক প্রতিবেদক ওবায়দুর রহমান

প্রশ্ন: দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন?

অধ্যাপক আল-আমিন: শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। অতীতে সিরিয়াল ট্রেডিং, ইনসাইডার ট্রেডিং ও কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হয়েছিল। নতুন সরকার, পুঁজিবাজারবান্ধব অর্থমন্ত্রী ও অভিজ্ঞ কমিশনের ওপর মানুষের অনেক প্রত্যাশা থাকলেও তা এখনো পূরণ হয়নি। বাজারের প্রায় ৫০ শতাংশ কোম্পানি এখন ‘জেড’ ক্যাটাগরির। এমনকি ২৪-২৬ বছর ধরে বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে ভালো দিক হলো— ডিএসইর ওয়েবসাইট তথ্যবহুল হয়েছে, আন-এডিটেবল ব্যাক-অফিস সফটওয়্যার চালু হয়েছে এবং সিডিবিএল থেকে মোবাইলে পোর্টফোলিও মেসেজ পাঠানো হচ্ছে।

প্রশ্ন: মার্জিন ঋণের নীতিমালা সহজ করায় বাজারে আবার জটিলতা তৈরি হবে কি না?

অধ্যাপক আল-আমিন: তারল্য বাড়ানোর চাপে নিয়ন্ত্রক সংস্থা টাস্কফোর্সের সুপারিশ (১০ লাখ টাকা পুঁজি ও এক বছরের অভিজ্ঞতা) কমিয়ে ৩ লাখ টাকা পুঁজি ও ছয় মাসের অভিজ্ঞতা করেছে। বিশ্বব্যাপী মার্জিন ঋণ স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত হলেও আমাদের দেশে এটি নিয়ে দীর্ঘদিন শেয়ার ধরে রাখায় বাজারে প্রায় ১৭-১৮ হাজার কোটি টাকার নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছে। কঠোর নজরদারি ছাড়া এই সুবিধা সহজ করা হলে তা আবারও অপব্যবহারের ঝুঁকিতে পড়বে।

প্রশ্ন: বাজারে কি ইতিবাচকভাবে তুলে ধরার মতো সফল বিনিয়োগকারী নেই?

অধ্যাপক আল-আমিন: বাজারে প্রকৃত ‘বিনিয়োগকারী’ খুব কম, অধিকাংশই ‘ট্রেডার’। কারসাজি করে মুনাফাকারীরা মূলত ‘মার্কেট ম্যানিপুলেটর’। যারা গুজবে কান না দিয়ে মৌলভিত্তি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন, তারা সফল হয়েছেন। ওয়ারেন বাফেটের মতে, সবাই যখন কোনো শেয়ার কিনতে বলে, তখন সেটি বিক্রির সময়।

প্রশ্ন: বিএসইসির নজরদারি (সার্ভেইল্যান্স) নিয়ে ব্রোকারদের বিরোধিতা কতটা যৌক্তিক?

অধ্যাপক আল-আমিন: নীতিমালা তৈরির সময় তারাই কঠোর নজরদারির কথা বলেন, কিন্তু ব্যক্তিস্বার্থে আঘাত লাগলেই একে ‘হয়রানি’ বলেন। অস্বাভাবিক লেনদেন হলে নিয়ন্ত্রক সংস্থা অবশ্যই প্রশ্ন করবে। আগের কমিশনের করা ১ হাজার ৪০০-১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানার পেছনে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তবে সার্টিফিকেট কোর্টের দীর্ঘসূত্রতা কাটিয়ে করপোরেট জালিয়াতি দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ ও উইং গঠন করা জরুরি।

প্রশ্ন: বন্ধ কারখানা চালুর বাজেট বা মিউচুয়াল ফান্ডের খবরে দুর্বল কোম্পানির শেয়ারের দাম বাড়ার দায় কার?

অধ্যাপক আল-আমিন: এতে বিনিয়োগকারীদের অজ্ঞতা এবং নিয়ন্ত্রক সংস্থার ধীরগতি— উভয়ই দায়ী। বাজেটের তহবিল তালিকাভুক্ত কোম্পানির জন্য নয় এবং নতুন মিউচুয়াল ফান্ডের খবরে পুরনো দুর্বল ফান্ডের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। মানুষ না জেনে গুজবে বিনিয়োগ করে লোকসান হলে অন্যকে দোষারোপ করে। অন্যদিকে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া কোনো শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কমিশনের উচিত শুরুতেই প্রযুক্তির মাধ্যমে তা আটকে দেওয়া।

প্রশ্ন: বন্ধ কোম্পানি ডিলিস্ট এবং ‘বাইব্যাক’ আইনের দাবিকে কীভাবে েদখছেন?

অধ্যাপক আল-আমিন: নিয়ম অনুযায়ী ডিলিস্ট করতে হলে সাধারণ বিনিয়োগকারীদের সব শেয়ার কিনে নিতে হয়, কিন্তু মালিকরা পলাতক থাকায় তা কঠিন। আর বিনিয়োগকারীরা ‘বাইব্যাক’ বলতে যা বোঝেন, তা ভুল। ফাইন্যান্সে বাইব্যাক হলো লাভজনক কোম্পানি নিজস্ব রিজার্ভ থেকে বাজারের অবমূল্যায়িত শেয়ার কিনে নেওয়া। দেউলিয়া বা বন্ধ কোম্পানির মালিকরা ১০ টাকার শেয়ার কিনে নেবে— এমন ধারণা সম্পূর্ণ অযৌক্তিক।

প্রশ্ন: ব্রোকারেজ হাউজের ব্যাক-অফিস কারসাজি ঠেকাতে কী সংস্কার আনা হয়েছে?

অধ্যাপক আল-আমিন: অতীতে ব্যাক-অফিস সফটওয়্যারে কারসাজি করে অনেক বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করার ঘটনা ঘটেছে। তাই সংস্কারের অংশ হিসেবে ব্যাক-অফিস সফটওয়্যারকে আন-এডিটেবল করার কথা বলা হয়েছে, যাতে কোনো কিছু মুছে ফেলা বা ডিলিট করার সুযোগ না থাকে; শুধু প্রয়োজনে কারেক্টিং এন্ট্রি দেওয়া যাবে। পাশাপাশি মাস শেষে সিডিবিএল থেকে সরাসরি বিনিয়োগকারীদের মোবাইলে পোর্টফোলিও মেসেজ পাঠানোর ব্যবস্থা চালু হয়েছে, যাতে কেউ ভুয়া পোর্টফোলিও দেখালেও প্রকৃত অবস্থা যাচাই করা যায়।

প্রশ্ন: সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আপনার পরামর্শ কী?

অধ্যাপক আল-আমিন: স্বল্পমেয়াদি ট্রেডিং বাদ দিয়ে কোম্পানির প্রবৃদ্ধি ও লভ্যাংশ দেওয়ার সক্ষমতা যাচাই করে তিন থেকে পাঁচ বছর বিনিয়োগ ধরে রাখতে হবে। সঠিক জ্ঞান ও ধৈর্যের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে পুঁজিবাজার যেকোনো সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বা বন্ডের চেয়ে অনেক বেশি মুনাফা দিতে পারে।

ট্রেডিংবিনিয়োগদীর্ঘমেয়াদিঅধ্যাপক আল-আমিনসাক্ষাৎকারশেয়ারবাজারকারসাজিমার্জিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের