ক্রিপ্টোকারেন্সি লেনদেন কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ওয়াল স্ট্রিটের মুনাফার পূর্বাভাস পূরণ করতে পারেনি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম রবিনহুড মার্কেটস। তবে অপশন লেনদেন ও পূর্বাভাসভিত্তিক বাজারে শক্তিশালী কার্যক্রমের কারণে কোম্পানিটির মোট লেনদেনভিত্তিক আয় বেড়েছে। মঙ্গলবার আর্থিক ফল প্রকাশের পর আফটার-আওয়ারস লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশ কমে যায়।
এলএসইজির বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, শেয়ারপ্রতি ৫৫ সেন্ট মুনাফার বিপরীতে রবিনহুডের প্রকৃত মুনাফা হয়েছে ৫১...