যে বয়সে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই জীবন বাঁচানোর কঠিন লড়াই করছেন রাজবাড়ীর বালিয়াকান্দির আরকান্দি গ্রামের অঙ্কন দেবনাথ (২৫)। তার হার্টে দুটি ছিদ্র, জন্মগতভাবে একটি কিডনি নেই। অন্য কিডনিটিও ৯৪ শতাংশ অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার চিকিৎসা।অঙ্কনের পরিবারের সদস্যরা জানান, অঙ্কনের অসুস্থতার পর প্রথমে দেশের বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকি...