সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে চলছে ইলিশ শিকার। নদীঘেঁষা দুর্গম চরাঞ্চল ও বিভিন্ন ঘাটে বসছে ইলিশের অস্থায়ী হাট। এসব হাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে সদ্য ধরা ইলিশ, যার মধ্যে রয়েছে ডিমওয়ালা মা ইলিশও। নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা, পরিবহন ও বেচাকেনা বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা বলা হলেও বাস্তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইলিশ শিকার ও বিক্রির কার্যক্রম। বরং পদ্মার তাজা ইলিশ কেনার আশায় প্রতিদিন এসব অস্থায়ী হাটে ভিড় করছে...