শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি জানিয়েছেন, তার (জিয়া) সময়ে লক্ষ্মীপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের আওতায় আসে। স...