কুড়িগ্রাম সদর উপজেলায় পারুল বেগম নামে এক নারীকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে নিজের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানালেন, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদ...