Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৃক্ষ বাঁচাই, কুড়িগ্রাম সাজাই

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:৫৫
বৃক্ষ বাঁচাই, কুড়িগ্রাম সাজাই

ছবি: আগামীর সময়

‘বৃক্ষ বাঁচাই কুড়িগ্রাম সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে গাছের বুকে পেরেক ঠুকে লাগানো বিলবোর্ড, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বীক্ষণ’।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা কুড়িগ্রাম কলেজ মোড় থেকে জেলা প্রশাসকের বাসভবন এলাকা পর্যন্ত এবং টাউন হল মার্কেট থেকে পৌরবাজার পর্যন্ত সড়কের গাছে লাগানো বিলবোর্ড, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করেন।

একই সঙ্গে গাছের কাণ্ডে গেঁথে দেওয়া পেরেকগুলোও তুলে ফেলেন তারা। এ সময় তারা প্রায় দেড় শতাধিক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করে।

সংগ.ঠনের সদস্যরা জানালেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কের গাছে নির্বিচারে পেরেক ঠুকে রাজনৈতিক, বাণিজ্যিক ও ব্যক্তিগত বিভিন্ন ধরনের বিজ্ঞাপন টানানো হচ্ছিল। এগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিলবোর্ড, ইউসিসি কোচিং সেন্টার, উদ্ভাস কোচিং সেন্টারসহ বিভিন্ন কোচিং সেন্টারের প্রচারণামূলক বিলবোর্ড, কয়েকজন চিকিৎসকের বিলবোর্ড এবং জমি বিক্রির বিজ্ঞাপনও ছিল। আমাদের সংগঠন সেগুলো আপসারণ করেছে নৈতিকতার জায়গা থেকে। ভবির্ষ্যতের এ ধরনের কাজ চলমান থাকবে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাতিহা তাফসির বর্ষা বলেন, ‘একটি গাছে অপমৃত্যু হয় প্রথম ধাপই হলো সেটাতে পেরেক ঢুকানো। আমরা তা হতে দিতে পারি না। আমরা দায়সারাভাবে শুধু ফেস্টুন খুলিনি, পেরেকগুলোও আমরা অপসারণ করছি। শহরের গাছগুলোকে তিলে তিলে যারা হত্যা করছিল। আমরা এর বিচারও চাই।’

আরও পড়ুন

দুই যুগেও চালু হয়নি হাওর উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়

২১ আগস্ট ২০২৬

পরিবেশ বীক্ষণের যুগ্ম আহ্বায়ক আফরা আনান প্রভা বললেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। এটি প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি প্রচারণার বস্তু নয়। গাছের প্রাণ আছে। এটা হয়তো তারা ভুলে গেছে। আমরা তাদের এটি মনে করিয়ে দিতে চাই। পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তরকে জানাতে চাই। শুধু অক্সিজেন আমাদের না আপনাদের দরকার হয়। তাই আসুন গাছ বাঁচাই কুড়িগ্রাম সাজাই।’

সংগঠনের সদস্য আল আকসা সৌখিন বলেন, ‘একটি বিজ্ঞাপন টাঙানোর জন্য একটি জীবন্ত গাছকে ক্ষতবিক্ষত করা পরিবেশের প্রতি চরম অবহেলা। এ কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এমনটি হতে দেওয়া যেতে পারে না। এমন অবস্থা চলতে থাকলে কুড়িগ্রাম আর সবুজ শূন্য হতে আর দেরি হবে না।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি একদিনের কর্মসূচি নয়। আগামী কয়েক সপ্তাহ কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় গাছে লাগানো অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও পেরেক অপসারণের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে প্রচারণাও চালানো হবে।

পরিবেশ সচেতন নাগরিক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গাছ শুধু সৌন্দর্যের অংশ নয়, মানুষের বেঁচে থাকার অন্যতম ভিত্তি। তাই প্রচারণার জন্য গাছকে ব্যবহার না করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। পরিবেশ রক্ষায় এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

কুড়িগ্রামপেরেকবৃক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি