Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, লক্ষ্য আধুনিক গবেষণায় জোর

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১
৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, লক্ষ্য আধুনিক গবেষণায় জোর

ছবি: আগামীর সময়

পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পদার্পণ করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি)। বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য উত্তরাঞ্চল তথা কুড়িগ্রামের কৃষি ও কৃষকের মান উন্নয়ন করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা। এমনটাই জানিয়েছেন কুড়িকৃবির উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম।

আজ বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোকেশনাল মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে এক আলোচনায় তিনি একথা বলেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িকৃবি উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আজ ৫ বছর পূর্ণ হলো। আমরা দেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি। ইতিমধ্যে ইউজিসি থেকে প্রতিনিধি দল এসেছে। আশা রাখি তৃতীয় ব্যাচের আবাসন ব্যবস্থাও হয়ে যাবে।

তিনি যোগ করেন, আমাদের লক্ষ্য আধুনিক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা এই কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে পরিণত করতে চাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য এই অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়ন করা। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ‎চার দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

২৩ সেপ্টেম্বর ২০২৬

এর আগে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি, আলোচনাসভা, কেক কাটা ও ই-লাইব্রেরি উদ্বোধন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে ভোকেশনাল মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িকৃবির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. নুর মহল আখতার বানু। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: