Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীকে নাসীরুদ্দীনের লাল কার্ড, বিএনপি-জামায়াতকে সারজিসের ধন্যবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২২:৫৮
প্রধানমন্ত্রীকে নাসীরুদ্দীনের লাল কার্ড, বিএনপি-জামায়াতকে সারজিসের ধন্যবাদ

কুড়িগ্রামে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী— সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। অন্যদিকে পৃথক ঘটনায় বিএনপি সরকার ও জামায়াতে ইসলামীকে ধন্যবাদ দিয়েছেন এনসিপির আরেক নেতা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় তারা পৃথকভাবে এমন মন্তব্য করেন।

বিএনপি সরকার ও তারেক রহমানের সমালোচনা করে পাটোয়ারী বলছেন, ‘প্রধানমন্ত্রী বিএনপির জন্য চালু করেছে কৃষি কার্ড, ধর্ম কার্ড, প্রবাসী কার্ড। আমার খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে। আমরাও বলেছি আমরা কয়েকটি কার্ড তৈরি করব। এক নম্বর হলো সন্ত্রসী কার্ড; এটা বিএনপিকে দেওয়া হবে। দুই নম্বর হলো চাঁদাবাজি কার্ড; এটা ছাত্রদলকে দেওয়া হবে। তিন নম্বর হলো দখলবাজি কার্ড; এটা যুবদলকে দেওয়া হবে। আরেকটা সম্মিলিত কার্ড হবে। যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়ন না করার সমালোচনা করে তিনি বললেন, ‘নির্বাচনের আগে বলেছি ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করব। নির্বাচনের পরে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। যাদের শেখ হাসিনা গুনে নাই, শেখ হাসিনার গদিতে সেই জনগণ আগুন লাগায় দিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল।’

‘আপনার মা-বাবার পথ থেকে সরে বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সঙ্গে হাত মিলিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে ভোট ব্যাংকের আঁতাত করেছেন! আপনার জন্য আমাদেরও কিছু বলার নাই’— প্রধানমন্ত্রীর উদ্দেশে যোগ করেন পাটোয়ারী।

আরও পড়ুন

এমপি নজরুলের বহিষ্কারে এলাকায় মিষ্টি বিতরণ, নতুন নির্বাচনের দাবি

২২ জুলাই ২০২৬

এদিকে একই মঞ্চে বক্তব্য শুরু করেই দলটির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভিন্ন সুরে কথা বললেন। পাটোয়ারী তার বক্তব্যে বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করলেও সারজিস বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে ‘ধন্যবাদ’ দিয়ে বক্তব্য শুরু করেন।

সারজিস বলেছেন, ‘দুইটা ধন্যবাদ দিতে চাই। একটা বিএনপিকে আরেকটা জামায়াতকে। গতকাল আমরা সংবাদে দেখলাম, এতদিন যারা বাংলাদেশ থেকে হজ করতে যেতেন তাদের কাছ থেকে এক প্রকার চাঁদাবাজি করা হতো। এই চাঁদাবাজিটা সরকারের সহযোগিতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান করতো। ভারত-পাকিস্তান থেকে ২-৩ লাখ টাকায় হজ করতে যান হাজিরা। আর বাংলাদেশ থেকে হাজিদের যেতে ৬ থেকে ৭ লাখ টাকা লাগতো। গতকাল আমরা দেখলাম যে বিএনপি সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা কমানো হয়েছে। যদিও এটা অনেক কম তারপরও আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে হাজিদের দিকে তাদের দৃষ্টিটা পড়েছে।’

‘এবার জামায়াতকে একটা ধন্যবাদ দিতে চাই। গতকাল থেকে স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে জামায়াতের সাতক্ষীরার এমপির (গাজী নজরুল) নৈতিক স্খলনের ঘটনা। আজকে জামায়াত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ আগে সেই এমপিকে দল থেকে বহিষ্কার করেছে। এই যে একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছে আমরা মনে করি এটা সব রাজনৈতিক দলের জন্য একটা দৃষ্টান্ত তৈরি হলো। একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো।’

কর্মসূচিতে আরও অংশ নেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ কুড়িগ্রাম জেলার নেতারা।

সারজিস আলমবিএনপিজামায়াতএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে