দিনাজপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুকুল হোসেন (৩৮) ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।স্থানীয়রা জানান, পারিবারিক একটি বিষয় নিয়ে মুকুলের সঙ্গে তার বড় ভাই এটিএম শামসুজ্জামানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় শামসুজ্জামান লাঠি বা শক্ত কোনো বস্তু দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। এত...