Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিরামপুর

পুরনো কাপড়ের নতুন গল্প

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৬
শেয়ার করুন:
পুরনো কাপড়ের নতুন গল্প

ছবি: আগামীর সময়

শীতের আগমনী বার্তার সঙ্গে বদলে যেতে শুরু করেছে হাটবাজারের চিত্র। ফুটপাত, রাস্তার পাশ আর হাটের নির্দিষ্ট জায়গায় সারি সারি দোকানে উঠেছে পুরনো শীতবস্ত্রের পসরা। কোথাও ঝুলছে সোয়েটার, কোথাও জ্যাকেট, আবার কোথাও সাজিয়ে রাখা হয়েছে শিশুদের গরম পোশাক, চাদর, কম্বল ও নানা ধরনের শীতের কাপড়। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরছেন নারী-পুরুষ। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই এসব পুরোনো কাপড় এখন শীত নিবারণের অন্যতম ভরসা।

দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠতে শুরু করেছে পুরনো শীতবস্ত্রের বেচাকেনা। বিরামপুরের কাটলাহাট, কেটরাহাট ও রেলস্টেশন এলাকা; হাকিমপুরের সাতকুড়ী ও ডাঙ্গাপাড়া; নবাবগঞ্জের ব্রিজসংলগ্ন এলাকা, চড়ার হাট ও ভাদুরিয়া হাট; ঘোড়াঘাটের ওসমানপুর ও রানীগঞ্জ এবং ফুলবাড়ীর মাদিলা হাট, বারাইহাট ও বড়পুকুরিয়া এলাকায় বসেছে শীতের কাপড়ের অস্থায়ী দোকান। এসব বাজারে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের গ্রাম থেকেও মানুষ আসছেন পছন্দের পোশাক কিনতে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব বাজারের অধিকাংশ পুরনো শীতবস্ত্র আসে নীলফামারীর সৈয়দপুর থেকে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পুরনো কাপড়ের পাইকারি বাজার হিসেবে পরিচিত সৈয়দপুরের লন্ডা বাজার থেকে পাইকাররা বিভিন্ন ধরনের শীতের কাপড় সংগ্রহ করে এনে স্থানীয় হাটবাজারে বিক্রি করেন। পাইকারি বাজার থেকে বাছাই করা কাপড়ের বেল কিনে তা খুচরা বিক্রির জন্য সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। ফলে শহরের বড় বিপণিবিতানে না গিয়েও গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতের পোশাক কেনার সুযোগ পাচ্ছেন।

বিরামপুরের কাটলাহাট ও কেটরাহাটের দোকানগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের আনাগোনা দেখা যায়। বিশেষ করে রেলস্টেশন এলাকার অস্থায়ী দোকানগুলোতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় থাকে। কেউ নিজের জন্য সোয়েটার খুঁজছেন, কেউ সন্তানদের জন্য জ্যাকেট, আবার কেউ পরিবারের বয়স্ক সদস্যদের জন্য চাদর কিংবা গরম কাপড় কিনছেন। একই চিত্র দেখা যাচ্ছে হাকিমপুরের সাতকুড়ী ও ডাঙ্গাপাড়া এবং নবাবগঞ্জের চড়ার হাট ও ভাদুরিয়া হাটেও।

বাজারে আসা ক্রেতাদের বড় একটি অংশ নারী। পরিবারের অন্য সদস্যদের জন্য কাপড়ের দাম যাচাই করে দরদাম করছেন তারা। স্থানীয় এক গৃহিণী সাবরিন জাহান মিশু বলেন, ‘পরিবারের সবার জন্য নতুন কাপড় কেনার সামর্থ্য সব সময় থাকে না। তাই পুরোনো কাপড়ের দোকানে এসেছি। পছন্দমতো কাপড় পাওয়া গেলে কম টাকায় পরিবারের কয়েকজনের জন্য কেনা যায়। তবে এবার দাম একটু বেশি মনে হচ্ছে।’

বিরামপুরের আরেক ক্রেতা দুলাল হোসেন মুন্না বলেন, ‘শীতের সময় কাজের জন্য বাইরে বের হতে হয়। তাই একটি গরম জ্যাকেট দরকার। নতুন দোকানে গেলে অনেক টাকা লাগে। পুরোনো কাপড়ের বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যায়। তবে কাপড়ের মান দেখে এবং কয়েকটি দোকান ঘুরে তারপর কিনতে হয়।’

হাকিমপুরের সাতকুড়ী বাজারে কেনাকাটা করতে আসা মাহমুবুর রহমান জানান, শিশুদের শীতের পোশাক কিনতে এসেছেন তিনি। নতুন পোশাকের তুলনায় পুরোনো কাপড়ের দাম কম হওয়ায় পরিবারের খরচ সামলাতে সুবিধা হয়। তবে ভালো মানের কাপড় খুঁজে পেতে কয়েকটি দোকান ঘুরতে হয়।

নবাবগঞ্জের ভাদুরিয়া হাটের এক ক্রেতা মিলন পারভেজ বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের কাছে কম দামে ভালো কাপড় পাওয়া বড় বিষয়। পুরোনো কাপড়ের বাজারে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে পছন্দমতো কিছু পাওয়া গেলে সেটাই অনেক স্বস্তির।’

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের ব্যস্ততাও বাড়ছে। বিরামপুরের কাটলাহাট ও রেলস্টেশন এলাকার কয়েকজন বিক্রেতা জানান, সৈয়দপুর থেকে সোয়েটার, জ্যাকেট, ট্র্যাকসুট, শিশুদের পোশাক, প্যান্ট, শার্ট, চাদর, কম্বল, মোজা ও টুপিসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র নিয়ে আসেন তারা। বেল খুলে কাপড়ের ধরন ও মান অনুযায়ী আলাদা করে সাজিয়ে বিক্রি করেন। কিছু কাপড় তুলনামূলক ভালো মানের হওয়ায় দাম বেশি, আবার সাধারণ মানের কাপড় কম দামে বিক্রি করা যায়।

একজন স্থানীয় বিক্রেতা রাজু আহম্মেদ বলেন, ‘সৈয়দপুর থেকে কাপড় আনতে পরিবহন খরচসহ নানা খরচ রয়েছে। এরপর দোকান বসানো ও অন্যান্য খরচও আছে। তারপরও ক্রেতাদের সামর্থ্যের কথা চিন্তা করে যতটা সম্ভব কম দামে বিক্রি করার চেষ্টা করি। শীত বাড়লে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছি।’

ঘোড়াঘাটের রানীগঞ্জ ও ওসমানপুর এবং ফুলবাড়ীর মাদিলা হাট, বারাইহাট ও বড়পুকুরিয়া এলাকার বিক্রেতারাও একই ধরনের ব্যবসা করছেন। তাদের ভাষ্য, মৌসুমি এই ব্যবসার ওপর নির্ভর করে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর সংসার চলে। শীতের শুরুতে ক্রেতাদের আনাগোনা কিছুটা কম থাকলেও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ে। বিশেষ করে সকাল ও বিকেলের দিকে বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে।

ব্যবসায়ীরা আরও জানান, পুরনো কাপড়ের বাজারে সব শ্রেণির মানুষের কেনাকাটার সুযোগ রয়েছে। কেউ কম দামের সাধারণ সোয়েটার কিনছেন, আবার কেউ তুলনামূলক ভালো মানের জ্যাকেট বা শীতের পোশাক খুঁজছেন। কাপড়ের মান ও ধরন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। তবে পরিবহন ও পাইকারি কেনার খরচ বেড়ে গেলে খুচরা বাজারেও তার প্রভাব পড়ে।

শুধু শীত নিবারণ নয়, এসব অস্থায়ী বাজারকে ঘিরে মৌসুমি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। কেউ কাপড়ের দোকান দিয়েছেন, কেউ পরিবহন থেকে মালামাল নামানো ও সাজানোর কাজে যুক্ত, আবার কেউ ছোট পরিসরে কাপড় বিক্রি করে বাড়তি আয় করছেন। হাটের দিনগুলোতে এসব দোকানে ক্রেতাদের উপস্থিতি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনে।

সব মিলিয়ে সৈয়দপুরের পাইকারি বাজার থেকে আসা পুরনো শীতবস্ত্র এখন দিনাজপুরের পাঁচ উপজেলার বিভিন্ন হাটবাজারে ছড়িয়ে পড়েছে। বড় বিপণিবিতানের দামের সঙ্গে পাল্লা দিতে না পারলেও এসব ছোট দোকান সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। শীতের তীব্রতা যত বাড়বে, ততই এসব বাজারে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যেও পরিবারের সদস্যদের শীত থেকে রক্ষা করতে পুরনো কাপড়ের দোকানেই তাই খুঁজছেন অনেক মানুষ উষ্ণতার ঠিকানা।

বিরামপুরপুরনো কাপড়শীতব্যবসায়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার