কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।আজ রবিবার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।আটক মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় লোকজন মনিরকে আটক করেন। এ সময় তার কাছে একটি এল...