Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোর জেলা আইনজীবী সমিতিতে ‘ডিজিটাল যুগের’ সূচনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৪
শেয়ার করুন:
যশোর জেলা আইনজীবী সমিতিতে ‘ডিজিটাল যুগের’ সূচনা

সংগৃহীত ছবি

যশোর জেলা আইনজীবী সমিতির যাত্রা শুরু হয়েছিল ১৭৮৪ সালে। এই ঐতিহ্যবাহী আইনজীবী সমিতিতে ইতিহাস ও বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ২৪২ বছরের পুরাতন গ্রন্থাগারে সংরক্ষিত আইনবিষয়ক দুর্লভ গ্রন্থের তথ্য ভান্ডারসহ চালু হলো অনলাইন অটোমেশন ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা। যেখানে যশোর জেলা আইনজীবী সমিতির ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট আইনজীবীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই তথ্যভান্ডারে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খাঁন, হাবিবুর রহমান, রওশন আলী, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নুর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল, এ কে মনজুরুল হকসহ ধারাবাহিকভাবে যশোরের আইনাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আজ রবিবার যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে আয়োজিত অনুষ্ঠানে একটি ডিজিটাল ওকালতনামা বিক্রয়ের মাধ্যমে যৌথভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক এম এ গফুর। প্রথম ডিজিটাল ওকালতনামাটি ক্রয় করেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। এ সময় সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা-১, বাসুদেব বিশ্বাসসহ অন্য জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, ঐতিহাসিক তথ্য সংরক্ষণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করবে এবং নতুন প্রজন্মকে যশোরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সমৃদ্ধ করবে।

এই ঐতিহাসিক উদ্যোগের পাশাপাশি যশোর জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমকে আধুনিক, গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট এবং অনলাইন অটোমেশন সফটওয়্যার ও অ্যাপস। এর মাধ্যমে সমিতির প্রচলিত ম্যানুয়াল কার্যক্রমকে পর্যায়ক্রমে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন, অনলাইন ফরম ব্যবস্থাপনা, ডিজিটাল হিসাবরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে।

নতুন সফটওয়্যারের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে ওকালতনামাসহ সমিতির সব ধরনের প্রয়োজনীয় ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করার সুবিধা। ফরম বিক্রয়, বিক্রয়সংক্রান্ত হিসাব এবং সংশ্লিষ্ট সব আর্থিক লেনদেন সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা যাবে। ফলে ফরম সংগ্রহ ও ব্যবস্থাপনায় সময় সাশ্রয় হবে এবং পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রতিটি আর্থিক লেনদেনের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।

এই ডিজিটাল উদ্যোগের ফলে সমিতির আর্থিক কার্যক্রমকে ধীরে ধীরে ক্যাশলেস বা নগদ অর্থনির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন ব্যবস্থার দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। সদস্যদের বিভিন্ন ধরনের চাঁদা, ফি, ভাড়া, ফরম ক্রয় এবং অন্যান্য আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন ও সংরক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। প্রতিটি লেনদেনের তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকায় পরবর্তী সময়ে লেনদেনের ইতিহাস, হিসাব ও আর্থিক প্রতিবেদন সহজে যাচাই করা সম্ভব হবে। এর ফলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা বৃদ্ধি পাবে এবং নগদ অর্থ ব্যবস্থাপনার ওপর নির্ভরশীলতা কমবে।

যশোরের প্রযুক্তি প্রতিষ্ঠান উৎসব টেকনোলজি লিমিটেডের কারিগরি সহযোগিতায় সফটওয়্যারটির উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ কেবল একটি সফটওয়্যার চালু করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি যশোর জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞানসম্পদ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে ডিজিটালভাবে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তাদের আশা, এই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে যশোর জেলা আইনজীবী সমিতির দৈনন্দিন কার্যক্রম আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সমিতি একটি আধুনিক ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হবে। দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও এই উদ্যোগ একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

যশোরজেলা আইনজীবী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা