Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলে যুবলীগের সদস্য হওয়ায় বৃদ্ধ বাবাকে গ্রেপ্তারের অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:১৩
শেয়ার করুন:
ছেলে যুবলীগের সদস্য হওয়ায় বৃদ্ধ বাবাকে গ্রেপ্তারের অভিযোগ

গ্রেপ্তার যুবলীগ সদস্যের বাবা মতিউর রহমান

ঢাকার ধামরাইয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার একটি মামলায় মো. মতিউর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ছেলে জাকারিয়া দিপু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা জেলার সদস্য। মতিউর রহমান মৃত হাবিবুর রহমানের ছেলে।

মতিউরের পরিবারের দাবি, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে শারীরিকভাবে অসুস্থ ও বয়স্ক হওয়া সত্ত্বেও তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। ওই মামলার এজাহারেও তার নাম ছিল না। আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বলিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হকের স্বাক্ষরিত প্রতিবেদনে মামলার ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, মামলার বাদী পেশায় একজন পিকআপচালক। ২০২৪ সালের জুলাইয়ের শুরু থেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই বছরের ৫ আগস্ট বিকাল ৩টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ড মোড় ও আশপাশের সড়কে প্রায় সাত থেকে আট হাজার আন্দোলনকারী অবস্থান করছিলেন। এ সময় মামলার এজাহারভুক্ত ১ থেকে ১০ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তারা আন্দোলনকারীদের ধাওয়া করে মারধর ও গুলি করেন। একপর্যায়ে ধামরাই থানা রোড বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে বাদীর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহযোদ্ধারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামলাটি তদন্তের সময় একাধিক সোর্সের মাধ্যমে মতিউর রহমানের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারী কর্মকর্তা।

প্রতিবেদনে পুলিশ আরও উল্লেখ করেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মতিউর রহমানকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপন করতে পারেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে জামিনের বিরোধিতা করেছে পুলিশ।

মতিউর রহমানের স্ত্রী দেলেরা বেগমের দাবি, তার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। শনিবার ভোরে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠার পর পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়।

দেলেরা বেগম বলেন, ‘আমরা বাসায় মা-মরা ১২ বছর বয়সী নাতিকে নিয়ে থাকি। মেয়েটা ওকে ছোট রেখে মারা গেছে। শনিবার ভোর ৪টার দিকে আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন। এ সময় দরজায় কড়া নাড়ে। উঠে আমার স্বামী গেট দিয়ে বাইরে পুলিশ দেখতে পান। তারা গেট খুলতে বলে। আমি জানতে চাই, কী কারণে গেট খুলতে হবে। তখন তারা বলে, গেট খুলে কথা বলতে হবে। আমি তাদের পরিচয় জানতে চাই এবং বলি, আপনাদের তো আমি চিনি না। তখন তারা গেট না খুললে ভেঙে ঘরে ঢোকার হুমকি দেয়। একপর্যায়ে গেট খুলে দিলে পুলিশ আমার স্বামীকে সঙ্গে নিয়ে চলে যায়।’

‘আমি পুলিশকে বলেছিলাম, আমার স্বামী অসুস্থ ও বয়স্ক মানুষ। ১০-১৫ দিন আগেও তার পরপর ডেঙ্গু ও নিউমোনিয়া হয়েছিল। তখন তার অবস্থা খুব খারাপ ছিল। তিনি এখনো ঠিকমতো দাঁড়াতে পারেন না, শরীর কাঁপে। এমন একজন মানুষকে আপনারা কোথায় নিয়ে যাবেন? তার সঙ্গে এখানেই কথা বলেন। কিন্তু তারা শুধু গেট খুলতে বলছিল।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে ঢাকা জেলা যুবলীগের সদস্য। ২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে সে বাড়িতে নেই। আমাদের সঙ্গে তার যোগাযোগও নিয়মিত হয় না। ৫ আগস্টের দিনেও আমাদের বাড়িতে হামলা করে সব তছনছ করে ফেলেছিল লোকজন। ছেলের রাজনীতির কারণে আমাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। এখন আমার স্বামীকেও জেলে যেতে হলো। অথচ আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমরা এই জুলুমের বিচার চাই।’এ বিষয়ে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘মতিউর রহমানের ছেলে যুবলীগের বড় একটি পদে রয়েছে। এ ছাড়া মতিউর রহমানের পুরো পরিবার আওয়ামী লীগ করে। এরা তো অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাকে তো আমরা ধরতে যাইনি। তিনি আমাদের রেড ব্লকে পড়ে গেছেন।’

ধামরাইযুবলীগমতিউর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা