Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফেসবুক পোস্ট, নিখোঁজ নারী ফিরলেন পরিবারের কাছে

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২১:৫৭
ফেসবুক পোস্ট, নিখোঁজ নারী ফিরলেন পরিবারের কাছে

ছবি: আগামীর সময়

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এক মাস ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তাকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া নারী সালেকা বেগম (৪০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং দুই সন্তানের জননী।

জানা গেছে, প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সালেকা বেগম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক মাস আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক ব্যক্তির ফেসবুক পোস্টে সালেকা বেগমের বিভিন্ন স্থানে ঘোরাফেরার বিষয়টি দেখতে পান। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই নারীর বাড়ি দেওয়ানগঞ্জে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বিষয়টি দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনকে অবহিত করেন। এরপর দেওয়ানগঞ্জ ও আখাউড়া থানার পুলিশের সমন্বিত প্রচেষ্টায় সালেকা বেগমের অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে তাকে নিরাপদে দেওয়ানগঞ্জে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জে সাংবাদিককে মারধর করে ক্যামেরা-মোবাইল ছিনতাই

১০ জুন ২০২৬

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছেন, আখাউড়া থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ওই নারীকে খুঁজে বের করতে বেশ পরিশ্রম করতে হয়েছে। অবশেষে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানালেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ মডেল থানার সহযোগিতায় আখাউড়া থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। তার ভাষ্য, ভবিষ্যতেও তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং জেলা প্রশাসন তার পরিবারের পাশে থাকবে।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সালেকা বেগমকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তার চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার আনুষঙ্গিক ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।

নারীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise