Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশ্ববাজারে রংপুরের কারুপণ্য

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪
বিশ্ববাজারে রংপুরের কারুপণ্য

রেজাউল করিমের উদ্যোগে বদলে গেছে চার গ্রামের চিত্র

বাড়ির উঠানে মাদুর পেতে বসেছেন একদল নারী। কারও হাতে কচুরিপানা, কেউ বুনছেন ঝুড়ি, কেউ তৈরি করছেন ব্যাগ। সংসারের কাজের ফাঁকে এমন ব্যস্ততা এখন নিয়মিত দৃশ্য রংপুরের কয়েকটি গ্রামে। একসময় যে নারীদের দিনের বড় অংশ কাটত ঘরের কাজ আর অভাবের চিন্তায়, এখন তাদের হাতে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পণ্য। এসব কারুপণ্য শুধু দেশের বাজারেই থাকছে না, যাচ্ছে ইউরোপ, ইতালি, ব্রাজিল, জাপানসহ বিভিন্ন দেশে।

এই পরিবর্তনের পেছনে রয়েছেন উদ্যোক্তা রেজাউল করিম। কচুরিপানা, হোগলাপাতা, জলপাতা, বাঁশ ও পাটের মতো সহজলভ্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তিনি তৈরি করছেন ব্যাগ, ঝুড়ি, গার্ডেন পট, লন্ড্রি বাস্কেট, ডগ বেড, ক্যাট বেড, বার্ড নেস্ট, ওয়াল ম্যাটসহ নানা পণ্য। তার উদ্যোগে কাজের সুযোগ পেয়েছেন চার গ্রামের তিন শতাধিক নারী। তাদের অনেকে ঘরে বসে কাজ করে মাসে ১২-১৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন।

তবে এই জায়গায় পৌঁছানো রেজাউলের জন্য সহজ ছিল না। রংপুর নগরের তালুক রঘু গ্রামের দরিদ্র পরিবারের সন্তান তিনি। লেখাপড়ার খরচ চালানোই যেখানে কঠিন ছিল, সেখানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর সংসারের হাল ধরতে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান। ২০০০-২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ট্রেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সেখানেই প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য তৈরির কাজ শেখেন।

সে অভিজ্ঞতাই পরে তার উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে আরও শক্ত করে। বিভিন্ন এনজিওতে চাকরি করলেও নিজের এলাকার অভাবী মানুষের জন্য কিছু করার চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত। একপর্যায়ে চাকরি ছেড়ে ২০০৭ সালে গাজীপুরে পরিবেশবান্ধব পণ্য তৈরির কারখানা গড়ে তোলেন। ১০ কর্মী নিয়ে শুরু করা সেই কারখানায় আধুনিক যন্ত্রপাতিও যুক্ত করেছিলেন তিনি।

কিন্তু উদ্যোক্তার সেই পথেও বড় ধাক্কা আসে। করোনার সময় বন্ধ হয়ে যায় কারখানা। দীর্ঘদিনের উদ্যোগ থমকে যাওয়ায় কঠিন পরিস্থিতির মুখে পড়েন রেজাউল। তবু পিছিয়ে যাননি। নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন। এবার নিজের এলাকার মানুষের কথা মাথায় রেখে রংপুরে উদ্যোগটি গড়ে তোলার পরিকল্পনা করেন। সে পরিকল্পনা থেকেই পায়রাবন্দে গড়ে ওঠে আর কে হ্যান্ডিক্রাফটস। কারখানায় বর্তমানে ১৫ শ্রমিক কাজ করেন।

রেজাউল করিমের ভাষায়, তিনি শুধু নিজের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন। আর্থিক সংকট ও রপ্তানি প্রক্রিয়ার নানা জটিলতার কারণে সরাসরি আন্তর্জাতিক বাজারে কাজ করা তার পক্ষে কঠিন। তার কারখানার তৈরি পণ্য কারুপণ্য, হিড বাংলাদেশ, তরঙ্গ, আকস হ্যান্ডিক্রাফটসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে যাচ্ছে।

তার আশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে এই উদ্যোগ আরও বড় করা সম্ভব। তখন শুধু চার গ্রামের কয়েকশ নারী নয়, উত্তরাঞ্চলের আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

মিঠাপুকুরের ভাংনি ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামে দেখা গেল, বাড়ির উঠানে মাদুর পেতে একসঙ্গে অন্তত ২৫ নারী কাজ করছেন। কারও হাতে ঝুড়ির কাঠামো, কেউ পণ্য বুনছেন। প্রত্যন্ত গ্রামের উঠানটিই যেন হয়ে উঠেছে ছোট একটি কর্মশালা।

বিশ্ববাজাররংপুরকারুপণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে