Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বকশীগঞ্জ

‘জাদু-টোনা’র আতঙ্ক, রাত জেগে পাহারা

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ২১:৫৬
শেয়ার করুন:
‘জাদু-টোনা’র আতঙ্ক, রাত জেগে পাহারা

ছবি: আগামীর সময়

জামালপুরের বকশীগঞ্জের বিভিন্ন গ্রামে কথিত ‘জাদু-টোনা’র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের আঁধারে বিভিন্ন বাড়ির উঠান, দরজার সামনে ও গাছের নিচে লেবু, সিঁদুর, লাল সুতা ও কথিত তান্ত্রিক সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভয়ে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। কেউ কেউ রাত জেগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আজ বুধবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে কে বা কারা রাতের আঁধারে এসব সামগ্রী বিভিন্ন বাড়ির সামনে রেখে যাচ্ছে। এ ঘটনায় গ্রামজুড়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রহস্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মিয়া রদ্দিন খান বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেহি দরজার সামনে লেবু আর লাল সুতা দিয়া কী যেন বান্ধা রাখছে। কারোর সাথে তো শত্রুতা নাই। এরপর থেইকা পোলাপান নিয়া ভয়ে আছি, রাতে ঘুমাইতে পারি না।’

এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা ও ভীতি ছড়িয়ে পড়েছে। লোকলজ্জা এবং কথিত অলৌকিক ক্ষতির আশঙ্কায় অনেকেই উদ্বিগ্ন। কোনো কোনো পাড়ায় যুবকেরা রাত জেগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে সচেতন ব্যক্তিরা বলছেন, এসব ঘটনার সঙ্গে অলৌকিকতার কোনো সম্পর্ক নেই। কেউ শত্রুতার জেরে কিংবা সাধারণ মানুষকে ভয় দেখাতে পরিকল্পিতভাবে এসব সামগ্রী রেখে যেতে পারে। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করা প্রয়োজন।

কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসীমউদ্দীন বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি এবং গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছি।’

বকশীগঞ্জপাহারাজাদু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে