জামালপুরের বকশীগঞ্জের বিভিন্ন গ্রামে কথিত ‘জাদু-টোনা’র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের আঁধারে বিভিন্ন বাড়ির উঠান, দরজার সামনে ও গাছের নিচে লেবু, সিঁদুর, লাল সুতা ও কথিত তান্ত্রিক সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভয়ে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। কেউ কেউ রাত জেগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।আজ বুধবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে এমন চিত্র দেখা গেছে।স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে কে বা কারা রাতের আঁধারে এসব সামগ্রী বিভিন্ন বাড়ির সামনে রেখে যাচ্ছে।...