Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যোগদান রাতে, পরদিন প্রত্যাহার বাহুবল থানার ওসি

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৬:৩০
যোগদান রাতে, পরদিন প্রত্যাহার বাহুবল থানার ওসি

বাহুবল মডেল থানার সদ্য প্রত্যাহার ওসি আলী আশরাফ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন গত মঙ্গলবার রাতে। পরদিন প্রত্যাহার হলেন পুলিশ কর্মকর্তা আলী আশরাফ। একে নিয়মিত আদেশ বলা হলেও ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর জেরে সামনে এসেছে আরেক ঘটনা। 

গত ১৫ জুলাই বাহুবল মডেল থানার প্রত্যাহার করা হয় তৎকালীন ওসি মো. সাইফুল ইসলামকে। মঙ্গলবার রাতে সে পদে যোগ দেন আলী আশরাফ। এর পরেই ফেসবুকে ছড়িয়ে পড়ে চুনারুঘাটের একটি ঘটনার ভিডিও।

চুনারুঘাটের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওটি ২০২২ সালের। সে সময় চুনারুঘাট থানার ওসি ছিলেন আশরাফ। ভিডিওতে দেখা গেছে, বিএনপির একটি কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মারুফ মিয়া।

ওই ভিডিওতে তৎকালীন ওসি আলী আশরাফের নেতৃত্বে পুলিশের অভিযানের দৃশ্য আছে বলে দাবি করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মারুফ মিয়া বললেন, ‘২০২২ সালে বিএনপির কর্মসূচিতে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। পরে আমাকে প্রধান আসামি করে ৭৪ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ওই ঘটনার পর আমার পরিবার চরম মানসিক চাপে ছিল। আমার মা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।’

ছয় বছর আগের এই ভিডিও নিয়ে ফেসবুকে আলোচনার মধ্যেই গতকাল বুধবার আসে ওসি আশরাফের প্রত্যাহারের খবর। আদেশে সই করেন জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। তাতে বলা হয়, আশরাফকে সংযুক্ত করা হয়েছে জেলা পুলিশ লাইনসে। বাহুবল থানার নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী এ বিষয়ে বললেন, ‘২০২৪ সালে কী ঘটেছিল তা জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রচার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

হবিগঞ্জবাহুবলওসিপ্রত্যাহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে