বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
জামালপুর ও বকশীগঞ্জ প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশায় করে নেওয়ার সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উত্তর বাজারের আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশা থেকে এই সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অটোরিকশাটি থামান। পরে সারের বৈধতা যাচাই করে তা জব্দ করা হয়। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানালেন, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন।



