Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আলীপুর সেতুর ভাঙা অংশে জরুরি মেরামত, যান চলাচলে ধীরগতি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫
আলীপুর সেতুর ভাঙা অংশে জরুরি মেরামত, যান চলাচলে ধীরগতি

ছবি: আগামীর সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আলীপুর সেতুর ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের কাজ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা।

আজ শুক্রবার দুপুর ১টা থেকে সেতুর ঢাকামুখী লেনের গর্তে বেঁকে যাওয়া লোহার প্লেট পরিবর্তন করে নতুন প্লেট বসানো হয়। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট ছোট-বড় গর্তও পাথর ও বিটুমিন দিয়ে সংস্কার করা হয়েছে।

আরও পড়ুন

ভোরের আলো ফোটার আগেই জমে ওঠে মুলাডুলি মাছের আড়ত

২৫ সেপ্টেম্বর ২০২৬

মেরামতের কাজ চলাকালে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও অতিরিক্ত ওজনের মালবাহী যানবাহন চলাচলের কারণে আলীপুর সেতুর মাঝামাঝি অংশে গর্তের ওপর বসানো ভারী লোহার প্লেটটি বেঁকে যায়। এতে ওই অংশ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুক্রবার বেঁকে যাওয়া প্লেটটি সরিয়ে নতুন প্লেট বসানো হয়। পরে সেখানে বিটুমিন দিয়ে মেরামতের কাজ করা হয়।

আরও পড়ুন

রাঙামাটিতে উদযাপিত হলো ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি

২৫ সেপ্টেম্বর ২০২৬

এ ছাড়া সেতুর উভয় পাশে এবং গজারিয়ার ভবেরচর, আলীপুরাসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে ওই অংশে যানবাহনের গতি কমে গিয়ে সাময়িক যানজটের সৃষ্টি হচ্ছিল। যাত্রীদের ভোগান্তি কমাতে সওজের প্রকৌশলী ও কর্মীরা জরুরি ভিত্তিতে এসব ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।

সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী আল রাজী শুক্রবার দুপুরে আগামীর সময়কে জানিয়েছেন, জরুরি মেরামতের অংশ হিসেবে মহাসড়কের উল্লিখিত ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সড়ক মেরামতের কাজের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির কিছুটা বাড়তি চাপ রয়েছে। তবে যান চলাচল সচল রাখতে এবং যানজট এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।

আলীপুর সেতুযান চলাচল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা