Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগুনে-রোদে পুড়ে ধান শুকান

মজুরি কাঠামো নেই চাতালকন্যাদের

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১৪:৩৫
মজুরি কাঠামো নেই চাতালকন্যাদের

চাতালে কাজ করছেন নারীরা। ছবি: আগামীর সময়

রাইস মিলে ধান সিদ্ধ-শুকানোর কাজ করেন মনোয়ারা বেওয়া। ভোরে ধান সিদ্ধ করার মাধ্যমে শুরু হয় দিনের কাজ। সূর্যের আলো ফুটতেই চাতালে শুকাতে দেন সিদ্ধ ধান। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তীব্র রোদে সেগুলো  শুকাতে দেন। এরপর ভরতে হয় বস্তায়।

স্বামীর মৃত্যুর পর জীবিকার শেষ ভরসা  চালকলের চাতাল। ৬০ বছরের মনোয়ারা এই কাজ করছেন ২০ বছর ধরে। নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের বাসিন্দা তিনি। সংসারে এক ছেলে, এক মেয়ে। মেয়েকে দিয়েছেন বিয়ে। আর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন কর্মক্ষমহীন ছেলে।

নওগাঁ বাইপাস সড়কের পাশে তছিরন অটো রাইস মিলে মনোয়ারার মতো একই কাজ করেন ১০ নারী। দিনভর হাড়ভাঙা খাটুনি। ধান সিদ্ধ করা, চুল্লির আগুন আর চাতালে রোদের তাপে পুড়ে মজুরি মিলে সর্বোচ্চ ১২০ টাকা। সঙ্গে সাড়ে ৫ কেজি খুদ (ভাঙা চাল)। খুদের বর্তমান বাজারদর ৩০ টাকা কেজি। সেই হিসাবে প্রতিদিনের মজুরি দাঁড়ায় ২৭০ থেকে ৩০০ টাকা।

চাতালে কর্মরত নারী শ্রমিকদের বলা হয় ‘চাতালকন্যা’। তাদের শ্রম-ঘামেই তৈরি হয় চাল। কর্মক্ষেত্র নির্ধারিত থাকলেও তাদের নেই কোনো বেতন কাঠামো। হাড়ভাঙা খাটুনি করে মেলে কলমালিকদের বেঁধে দেওয়া মজুরি। তাই শ্রমজীবী নারীদের ভাগ্যও বদলায় না।

মনোয়ারা জানান, ধান শুকানোর ওপর নির্ভর করে তাদের মজুরি। ২০০ মণ ধানে ‘এক চাতাল’। প্রতি চাতাল পরিমাণ ধান সিদ্ধ ও রোদে শুকালে নগদ ৬০০ টাকা এবং ১১০ কেজি খুদ দেন কলমালিক। এক চাতাল ধান রোদে শুকাতে কমপক্ষে দুই দিন এবং আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলে তিন থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগে। মজুরি কাঠামো না থাকায় এখনো বঞ্চিত তারা। চাতালে কাজ করে কোনো রকমে চলে জীবন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই শ্রমিকদের অনেকেই ভূমিহীন ও গৃহহীন। চাতালের একপাশে পলিথিন ও বেড়া দিয়ে খুপরি ঘর বানিয়ে সেখানেই তাদের বাস। দুর্যোগে ক্ষতি বা অসুস্থ হলে তো আর রক্ষা নেই। দেনা করে সামাল দিতে হয় সংকট। মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত।

নওগাঁ জেলা ক্ষেতমজুর অধিকার সংগ্রাম পরিষদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের ভাষ্য, ‘জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ চালকল চালু আছে। এসব কলে ৭৫ থেকে ৮০ ভাগই নারী শ্রমিক। সংখ্যা হিসাবে প্রায় সাড়ে ৩ হাজার। তাদের অধিকাংশই নিরক্ষর এবং হতদরিদ্র। অধিকার ও মজুরি নিয়েও তারা সচেতন না। তাদের কোনো সংগঠনও নেই। বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন তাদের।

‘চাতালকন্যাদের মজুরি কাঠামো নির্ধারণের সময় এসেছে। বৈষম্য দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বঞ্চিতই থেকে যাবে বৃহৎ একটি জনগোষ্ঠী। আরও পিছিয়ে পড়বে তারা,’ যোগ করেন তিনি।

এ বিষয়ে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বললেন, ‘চাতালের কাজটি চুক্তি ভিত্তিক। নারীরা দলগতভাবে কাজটি করেন। নিজের সংসারের কাজের পাশাপাশিই এখানে সময় দেন। এতে একদিকে অদক্ষ নারীদের কর্মসংস্থান হয়, অন্যদিকে নগদ টাকার পাশাপাশি খুদ দেওয়ার ফলে তাদের খাদ্যচাহিদা নিশ্চিত হয়।

‘সরকার চাইলে চালকলগুলো শিল্প হিসেবে ঘোষণা করে শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণ করতে পারে। এতে সবাই উপকৃত হবে,’ ইতি টানেন ফরহাদ।

মে দিবস ২০২৬চাতাল কন্যানওগাঁ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি