Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির প্যানেল বিজয়ী

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে  বিএনপির প্যানেল বিজয়ী

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই বিএনপি প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সেখানেও বিজয় নিশ্চিত করে বিএনপি প্যানেল।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ৬১৪ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণায় দেখা যায়, বিএনপি প্যানেলের প্রার্থী এমএম শফিউল আজম ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজাদ হোসেন খান পেয়েছেন ১০৭ ভোট।

উল্লেখ্য, আজাদ হোসেন খান এবার বিএনপি প্যানেল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের রায়ে শেষ পর্যন্ত বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী এমএম শফিউল আজম।

জানা গেছে, এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করে এবং একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৪টি পদে বিএনপি প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবির ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি সানজিদা রহমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, অর্থ সম্পাদক মো. দ্বীন ইসলাম, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফরহাদ খান, ক্রীড়া সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহেলী আজাদ এবং নিরীক্ষক মো. সোহেল রানা ও মোহাম্মদ আব্দুল মালেক।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন— দেওয়ান হাবিবুর রহমান, মো. সাত্তার উদ্দিন, মো. শহিদুল্লাহ, মো. আলহাজ মিয়া ও মো. কাওসার হোসেন। এবারের নির্বাচনে ১৫টি পদেই বিএনপি প্যানেলের প্রার্থীদের জয় হয়েছে।

বিএনপিমানিকগঞ্জআইনজীবী সমিতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise