Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বান্দরবানের অপহৃত ৬ রাবার শ্রমিক ফিরেছে

বান্দরবান প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৪:৪৪
বান্দরবানের অপহৃত ৬ রাবার শ্রমিক ফিরেছে

ছবি: আগামীর সময়

বান্দরবানের টংকাবতীর একটি রাবার বাগান থেকে অপহৃত ছয় শ্রমিকের সবাই মুক্তি পেয়েছেন।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে জিম্মি অবস্থা থেকে বেরিয়ে আসেন রাবার শ্রমিকরা।

রাবার শ্রমিকরা হচ্ছেন-মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লাহ এবং মো. রমিত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, ‘সেনাবাহিনীর অব্যাহত অভিযানে টিকতে না পেরে শ্রমিকদের ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ওই এলাকা থেকে ম্যাংতাং ম্রো (৩০) নামে সন্দেহভাজন এক যুবককে আটক করে তারা। পরে তাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

গত বুধবার  দিবাগত রাত পৌনে ১২টায় টংকাবতী হাতির ডেড়া এলাকার ইসমাইলের রাবার বাগান থেকে শ্রমিকদের ধরে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।

ঘটনা জানার পর ঘটনাস্থলে ছুটে যান টংকাবতী পুলিশ ফাঁড়ি ও বান্দরবান সদর থানার পুলিশ সদস্যরা। পরে বিশেষ উদ্ধার অভিযান শুরু করে সেনাসদস্যরা।

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর থেকেই সেনাবাহিনীর একটি বিশেষ টিম সম্ভাব্য এলাকাগুলো ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযান চলাকালে শুক্রবার ভোর ৫টার দিকে অভিযাত্রিক দল একটি পাহাড় ঘিরে ফেললে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তখন জিম্মি থেকে বেরিয়ে আসেন অপহৃত রাবার শ্রমিকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শ্রমিকদের।

রাবার বাগানের মালিক মোহাম্মদ ইসমাইল জানান, একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। তিনি তা দিতে সম্মত না হওয়ায় এ ঘটনা ঘটানো হতে পারে।

তিনি জানান, অপহরণের পর থেকে পরিচয় গোপন রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা।

তবে শ্রমিকদের মুক্তির বিনিময়ে কোনো মুক্তিপণ দিতে হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

রাবার শ্রমিকবান্দরবানঅপহরণমুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা আটক

    নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা আটক