Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ বিশ্বজুড়ে গৌরবের প্রতীক

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২০:১৫
রাজশাহী কলেজ বিশ্বজুড়ে গৌরবের প্রতীক

ছবি: আগামীর সময়

রাজশাহী কলেজকে ‘মায়ের মতো’ আখ্যায়িত করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ বা উপমহাদেশেই নয়, বিশ্বজুড়ে সম্মান ও গৌরবের প্রতীক। রাজশাহী কলেজের শিক্ষার্থী হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তাই এ প্রতিষ্ঠানের মর্যাদা ও ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব।’

আজ রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২০২৫ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ভূমিমন্ত্রী উল্লেখ করেন, যে জাতি বা প্রতিষ্ঠান তার কৃতী সন্তানদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দিতে পারে না, তারা কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তিনি শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর বিশ্বমঞ্চে তুলে ধরে সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি রাজশাহী কলেজের ঐতিহাসিক গুরুত্ব ও গৌরবময় অবদানের কথা তুলে ধরেন। তার ভাষ্য, এ প্রতিষ্ঠান থেকে বের হওয়া অসংখ্য কৃতী ব্যক্তি দেশের নেতৃত্ব ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে রাজশাহী কলেজে একটি আধুনিক একাডেমিক ভবন ও নতুন অডিটোরিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে রানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কলেজের খেলার মাঠ আধুনিকায়ন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তহবিলে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু।

এছাড়া বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের ৩৪২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে ৮১ জন বিভিন্ন মেডিকেল কলেজে, ৬৬ জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ২০ জন কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ১৭৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।


ভূমিমন্ত্রীরাজশাহী কলেজগৌরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে