Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দালাল রোগে ভুগছে হাসপাতাল

তন্ময় তপু, বরিশাল
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৪৫
দালাল রোগে ভুগছে হাসপাতাল

গ্রাফিকস: আগামীর সময়

স্নায়ুর সমস্যা নিয়ে বরগুনার বামনা থেকে বাবা জয়ন্ত সাহার চিকিৎসা করাতে বরিশালে আসেন কলেজছাত্র বিপ্লব সাহা। উদ্দেশ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অমিতাভ সরকারকে দেখাবেন। তার চেম্বারে যেতে নগরীর রূপাতলী এলাকায় নেমে রিকশায় চড়েন বিপ্লব সাহা ও তার বাবা। রিকশাচালক গন্তব্যে যেতে যেতে তাদের কাছ থেকে শোনেন সব কথা। জেলা শিল্পকলা একাডেমির সামনে যেতেই হঠাৎ রিকশা থামিয়ে দেন চালক। তাদের জানালেন, অমিতাভ সরকার অস্ট্রেলিয়ায় গেছেন এক সপ্তাহ আগে। ফিরবেন আরও দুই সপ্তাহ পর। তারা চাইলে তার (অমিতাভ সরকার) চেয়েও ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন তিনি। তার কথামতো সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে যান তারা। কিন্তু সেখানে পৌঁছানোর পর এক আত্মীয়ের ফোনে জানতে পারেন অমিতাভ সরকার দেশেই আছেন, রোগী দেখছেন নিজের চেম্বারে!

বিপ্লব সাহা বলছিলেন, তখনই সম্বিত ফেরে তার। বুঝতে পারেন পড়েছেন দালালের খপ্পরে। বিষয়টি রিকশাচালককে বলতেই ভাড়া না নিয়ে সটকে পড়েন সেখান থেকে। 

একইভাবে পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে নগরীর সদর রোডের বাটার গলি এলাকায় পিরোজপুরের স্বরূপকাঠি থেকে ডাক্তার দেখাতে আসেন আজগর আলী। গলির মুখেই একদল লোক তাকে সুচিকিৎসার কথা বলে নিয়ে যায় ডি ল্যাব নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে। ডাক্তারবেশে বসা এক লোক ২০ হাজার টাকার টেস্ট দেন তাকে। পরে সেখান থেকে বের হওয়ার পর জানতে পারেন সব ভুয়া টেস্ট রিপোর্ট ছিল।

আজগর আলীর স্ত্রী জাহানারা বেগম বলছিলেন, ‘গরু বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়ে বরিশালে এসেছিলাম। দালালের খপ্পরে পড়ে ২০ হাজার টাকাই শেষ আমার।’

এমন ঘটনা বরিশাল নগরীতে অহরহ ঘটছে। সড়কের পাশাপাশি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্র ওত পেতে বসে থাকে রোগী ধরার জন্য। এরা গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের সরকারি হাসপাতাল থেকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে একাধিক টেস্টের কথা বলে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। বরিশালে হাসপাতালে রোগীর দালালদের উৎপাতের বিষয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীও। তিনি সাংবাদিকদের বলেছেন, রোগীদের বাইরে নিয়ে জিম্মি করে যারা অপরাধ করছে, সেই দালাল চক্রকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালে কোনো ডায়াগনস্টিক সেন্টারের দালাল থাকতে পারবে না।

অনুসন্ধানে জানা গেছে, বরিশাল নগরীর সরকারি দুই হাসপাতালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কম করে হলেও ৪০০ দালাল ঘোরে প্রতিদিন। এজন্য অবশ্য রোগীপ্রতি ৫০০-১০০০ টাকা কমিশন নেন তারা।

বান্দ রোড এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল মো. সাইফুল বলেছেন, ‘রোগীদের ভুলভাল বুঝিয়ে ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত এনে দেওয়া আমাদের কাজ। তারপর টেস্টের যে টাকা হয় সেটার ওপর কমিশন পাই আমরা। হাসপাতালে ঢুকে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলতে বলতে আপন আত্মীয়ের মতো হয়ে যেতে হয়। তারপর তাদের নিয়ে ডায়াগনস্টিক বা ক্লিনিকে দিয়ে আসি।’ তিনি জানালেন, তাদের ব্যাকআপে রাজনৈতিক দলের নেতা, পুলিশ ও সাংবাদিকও— ধরা পড়লে তারাই ছাড়ানোর ব্যবস্থা করেন।

বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামের ভাষ্য, সমিতির পক্ষ থেকে অভিযান চালিয়ে চিহ্নিত দালালদের আটক করে পুলিশে দেওয়া হয়; কিন্তু নানা প্রভাবে ছাড়া পেয়ে যায় তারা। পরে আবার একই কাজে লিপ্ত হয়।

বরিশাল সিভিল সার্জন মনজুর এ এলাহী অবশ্য দিলেন শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস।

স্নায়ুর সমস্যাচিকিৎসাদালালহাসপাতালবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়